ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে বিএনপির একাংশের শুভেচ্ছা বিনিময় পাঁচবিবিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয় কেন্দ্র পরিদর্শন সুনামগঞ্জের সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ময়মনসিংহে সরকারি দপ্তরে রুফটপ সোলার বাস্তবায়ন নিয়ে সভা অনুষ্ঠিত ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, অসহায়দের আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতর সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন গৌরীপুরের কৃতি সন্তান রকিবুল ইসলাম মানিক শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

​সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীতে বালুবোঝাই একটি স্টিলবডি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নৌকায় থাকা ছয় শ্রমিকের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা ওই দুজন পানির নিচে তলিয়ে যান।

গত ​বুধবার আনুমানিক ভোর ৪টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে এ দুর্ঘটনা ঘটে।​নিখোঁজ শ্রমিকেরা হলেন—জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৫) এবং একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৮)।

​স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন ‘তমা নৌ-পরিবহন’-এর বালুবাহী নৌকাটি প্রায় ৭৫০ ফুট বালুভর্তি অবস্থায় সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নোঙর করা ছিল। নৌকাটিতে ছয়জন শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে দুজন নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন এবং বাকি চারজন বালুর ওপর বসে ছিলেন। রাত দেড়টার দিকে হঠাৎ নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে নৌকাটি সুরমা নদীর গভীরে তলিয়ে যায়। এ সময় বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ হন। অন্য চার শ্রমিক সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন।
​

এ ঘটনায় মোস্তাকিম ও সুমন নামের দুই শ্রমিক আহত হয়েছেন। তাঁদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর দুই শ্রমিক আমিরুল ও অনু দাস সুস্থ রয়েছেন।

​ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায়নি।
​এ বিষয়ে জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাঁদের এখনো সন্ধান পাওয়া যায়নি এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

আপডেট সময় ০৯:৪৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬