ময়মনসিংহ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক আটক, গ্রেপ্তার ১ রংপুর পলিটেকনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর রাতে সংঘর্ষ, আহত ৫ ফুলবাড়ীতে খাজাপুর মডেল স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব সেবার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ নেত্রকোনায় কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত জামালপুরে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় সার্ভিস ডেস্ক কর্মকর্তাদের রিফ্রেশার প্রশিক্ষণ ভালোবাসার উষ্ণতায় শীত জয় করলো রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়তে প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিরোধী দল। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন তিনি।

অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী দেশের কথা বিবেচনা করেই সংলাপের আহ্বান জানিয়েছেন। তবে এই সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ে তুলতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

গণঅভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে ফাটল ধরার কারণ উল্লেখ করে জামায়াত ইসলামীর আমির বলেন, গণভোট ও জনগণের রায়কে অস্বীকার করা এবং ‘জুলাই চার্টার’ বাস্তবায়নে গড়িমসি করে সংবিধান সংশোধন পরিষদ গঠনের কারণেই এই সংকট তৈরি হয়েছে।

সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির

আপডেট সময় ১২:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬