ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে বিএনপির একাংশের শুভেচ্ছা বিনিময় পাঁচবিবিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয় কেন্দ্র পরিদর্শন সুনামগঞ্জের সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ময়মনসিংহে সরকারি দপ্তরে রুফটপ সোলার বাস্তবায়ন নিয়ে সভা অনুষ্ঠিত ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, অসহায়দের আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতর সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন গৌরীপুরের কৃতি সন্তান রকিবুল ইসলাম মানিক শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সুনামগঞ্জের সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

​সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী চারটি স্থানে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৬৫ হাজার ৭০ টাকা মূল্যের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
​

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ বিজিবির অধীন দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা, তাহিরপুর উপজেলার লাউরগড় ও ট্যাকেরঘাট এবং মধ্যনগর উপজেলার মাটিরাবন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযান থেকে বিভিন্ন ধরনের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ পণ্যসামগ্রী আটক করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬৫ হাজার ৭০ টাকা।

​সুনামগঞ্জ জেলার সঙ্গে ভারতের প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। সীমান্তের ১৯টি বিওপির (বর্ডার আউটপোস্ট) সদস্যরা সার্বক্ষণিক নজরদারি বজায় রাখেন। চোরাকারবারিরা যেন সীমান্তের ওপারে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে এবং বিভিন্ন ধরনের মাদক ও ভারতীয় অবৈধ পণ্য দেশের ভেতরে আনতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে।

​এ বিষয়ে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশের পাশাপাশি মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে। জব্দকৃত বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আপডেট সময় ১০:০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬