ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার নতুন মামলায় গ্রেপ্তার

রাজধানীর কাফরুল থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার (১৩ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল হোসেন তাকে আদালতে হাজির করে আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

এদিন সকালে কামাল আহমেদকে কারাগার থেকে আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল হোসেন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই কাফরুল থানাধীন এলাকায় ছাত্র-জনতার মিছিলে আসামিরা নির্বিচারে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন মামলার বাদী ইউসুফ। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত বছরের ২১ নভেম্বর ঢাকার আদালতে অভিযোগ দায়ের করেন তিনি। পরবর্তী সময়ে আদালত কাফরুল থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। এ মামলার ১ নম্বর আসামি কামাল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার নতুন মামলায় গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫