ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নিজ বাড়িতে অভিনেতার রহস্যজনক মৃত্যু।

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

মার্কিন জনপ্রিয় টিভি সিরিজ ‘ডেইজ অব আওয়ার লাইভস’ এবং ‘জেন দ্য ভার্জিন’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন ফ্রান্সিসকো সান মার্টিন। এই অভিনেতা আর নেই। গত ১৬ জানুয়ারি অভিনেতার লস অ্যাঞ্জেলসের বাড়িতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ফ্রান্সিসকো সান মার্টিনের বয়স হয়েছিল ৩৯ বছর।

ডেডলাইনের প্রতিবেদন থেকে জানা যায়, লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল পরীক্ষকের বরাতে সংবাদ মাধ্যমগুলো বলছে,ফ্রান্সিসকো সান মার্টিন আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘লিগেচার হ্যাংগিং’। তবে কী কারণে এমন মৃত্যু বেছে নিলেন, তা নিয়ে কিছুই জানানো হয়নি।

সান মার্টিন অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ডেজ অব আওয়ার লাইভস’-এ দারিও হার্নান্দেজ চরিত্র এবং ‘দ্য বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল’-এ মাতেও চরিত্র। এছাড়া তিনি সিডব্লিউ-এর জনপ্রিয় সিরিজ ‘জেইন দ্য ভার্জিন’-এ গিনা রড্রিগেজের বিপরীতে অভিনয় করেছিলেন। সেখানে তিনি একজন টেলেনোভেলা তারকার ভূমিকায় দর্শককে মুগ্ধ করেন।

তিনি ২০১৩ সালের এইচবিও ফিচার ফিল্ম ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’-তেও অভিনয় করেন তিনি। স্টিভেন সোডারবার্গ পরিচালিত সেই ছবিতে মাইকেল ডগলাস ও ম্যাট ডেমনের মতো বিখ্যাত অভিনেতাদের সাথে দেখা গেছে তাকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

নিজ বাড়িতে অভিনেতার রহস্যজনক মৃত্যু।

আপডেট সময় ১০:৫৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫