ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকায় পৌঁছেছে আমিরাতে নিহত আহমেদ আলীর লাশ জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা বেইলি ব্রিজ পার হচ্ছে মানুষ গৌরীপুরে নারী নির্যাতন বন্ধে ‘জিরো টলারেন্স’ থাকতে হবে । দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে বিপ্লবী নারী মুক্তি ময়মনসিংহে পথসভা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নালিতাবাড়ীতে টিসিবি’র পন‍্য বিতরণে অনিয়ম-দুর্নীতি ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ঈদে টানা ১০ দিন বন্ধ থাকবে বিএনপির এমপি কারামুক্ত আওয়ামী লীগ নেতাকে জেলগেটে ফুল দিয়ে বরণ করলেন সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের ২৫শে মার্চ মার্কিন কূটনীতিকদের নির্দেশ সৌদি আরব ছাড়তে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শিক্ষার্থীদের মধ্যে চলা সংঘর্ষ ধৈর্যের সঙ্গে সামাল দেয়া হয়েছে বললেন ডিএমপি কমিশনার

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০২:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলা সংঘর্ষ ধৈর্যের সঙ্গে সামাল দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার সচিবালয়ে দেশের আইন-শৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, রবিবার দিবাগত রাতে ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের পরিস্থিতি পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে সামাল দিয়েছে।
তিনি বলেন, পরিস্থিতি সামলাতে যতটুকু দরকার, সেই অনুযায়ী সাউন্ড গ্রেনেড এবং টিয়ারসেল ব্যবহার করা হয়েছে। না হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারতো।
শেখ মো. সাজ্জাত আলী বলেন, আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করি। ভালো সমাধান হবে।
এর আগে, নীলক্ষেত মোড়ে রবিবার রাতভর সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
সাত কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজে ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ এবং কয়েকজন শিক্ষক অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে অপমান করেন। কথা না বলেই তাদের বের করে দেন মামুন আহমেদ।
এ ঘটনায় রবিবার সন্ধ্যায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে যান ঢাবির সহ-উপাচার্যের বাসভবনের দিকে।
নীলক্ষেত মোড়ে পৌঁছালে মিছিলটি ঢাবি শিক্ষার্থীদের মুখোমুখি হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে দু’পক্ষের উত্তেজনা। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। ঘটে ইট-পাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো ঘটনা। দফায় দফায় সংঘর্ষ চলে রাত ৩টা পর্যন্ত। এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় পৌঁছেছে আমিরাতে নিহত আহমেদ আলীর লাশ

শিক্ষার্থীদের মধ্যে চলা সংঘর্ষ ধৈর্যের সঙ্গে সামাল দেয়া হয়েছে বললেন ডিএমপি কমিশনার

আপডেট সময় ০২:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫