ময়মনসিংহ , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ বললেন অর্থমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন ময়মনসিংহের গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ পাওয়া গেল পাটক্ষেতে সাত মাসেও নিষ্পত্তি হয়নি সাজা বৃদ্ধির আপিল: শেখ হাসিনাসহ তিনজনের মামলা ঝুলে আছে ​আজ ১১ দলের বিক্ষোভ: সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে রাজপথে ঐক্য যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ ​আইনি ও কূটনৈতিক পথে বেনজীরকে ফিরিয়ে আনার প্রস্তুতি: বিস্তারিত জানাল কর্তৃপক্ষ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে মামলার রায় পেছাল

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:৫৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম এবং তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রায়ের তারিখ পিছিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে মামলাটি রায়ের জন্য ছিল। তবে, রায় প্রস্তুত না হওয়ায় পিছিয়ে এ তারিখ ধার্য করা হয়। এ তথ্য জানিয়েছেন দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

অভিযুক্ত জি কে শামীম কারাগারে আছেন এবং তার মা আয়েশা আক্তার পলাতক।

গত ২২ জানুয়ারি দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ঠিক করেন আদালত।

২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

২০২১ সালের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক মো. সালাহউদ্দিন। ২০২২ সালের ১৮ অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ বললেন অর্থমন্ত্রী

জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে মামলার রায় পেছাল

আপডেট সময় ১১:৫৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫