ময়মনসিংহ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশী আটক “অতিথি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অবিনশ্বর আঠারোবাড়ি, ঈশ্বরগঞ্জ ​ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনকালে যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত বান্দরবানে ২০২৭ সালের ইউপি নির্বাচন: প্রথম ধাপে ২১ জানুয়ারি ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকীতে পাঁচ শতাধিক তালবীজ রোপণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী: ব্যবস্থা নেওয়ার দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি কটিয়াদীতে রবি মৌসুমে ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অনিয়ম রোধে পূর্বধলায় অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

নেত্রকোনার পূর্বধলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বেকারিসহ তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গত মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরের খাদ্যগুদাম রোড ও কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।

এ সময় বিএসটিআই, সিএম, কর্মকর্তা, আব্দুল্লাহ আল নোমান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযানে খাদ্যগুদাম রোডের এক বেকারি ব্যবসায়ী মো.শাহাদুল্লাহকে ওজন পরিমাপের দণ্ড সঠিক না থাকায় ৫ হাজার টাকা, একই এলাকার মনোহারি দোকানের ব্যবসায়ী জয় দেব সাহাকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা এবং কলেজ রোডের শাহজালাল বেকারির মালিক মো. সুমন মিয়াকে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও শফিকুল ইসলাম বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত ও ব্যবসাপ্রতিষ্ঠানে আইন-বিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অনিয়ম রোধে পূর্বধলায় অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১০:১৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬