ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জগন্নাথপুরে জাকজমকপূর্ণ নৌকা বাইচে জনস্রোত, সেমিফাইনাল শেষে স্থগিত ফাইনাল ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতু: ১০ বছর ধরে ‘ঝুঁকিপূর্ণ’, জোড়াতালিতে চলছে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বাই সাইকেলে ঘুরে ক্রাচে ভর করে পত্রিকা বিলি করে পূর্বধলার কাশেম এইচএসসির স্থগিত পরীক্ষা: অংশ নিতে যা করতে হবে শিক্ষার্থীদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ: শুরু হলো নতুন দায়িত্ব পালন অপেক্ষার অবসান? জেনে নিন কবে প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের ফল বাংলাদেশিরা ভিসা ছাড়াই এশিয়ার যে ৬ দেশে ভ্রমণ করতে পারবেন পূর্বধলায় কালী মন্দিরের দুই কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত; সম্প্রীতি ও উন্নয়নের বার্তা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর: লেনদেন থাকবে সম্পূর্ণ স্বাভাবিক!

সাম্প্রতিক পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে নির্ধারিত সময়ের আগেই মেয়াদি আমানত ও সঞ্চয়ী হিসাব ভেঙে ফেলা গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ইসলামী ব্যাংক। গত ১৫ দিনে যেসব গ্রাহক তাদের হিসাব বন্ধ করে দিয়েছেন, তারা কোনো ধরনের ফি বা চার্জ ছাড়াই তা পুনরায় সচল করার সুযোগ পাবেন।

গত সোমবার (১৫ জুন) ব্যাংকটির পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এই নির্দেশনার আওতায় বন্ধ হিসাব পুনরায় সচল করলে গ্রাহকের কোনো আর্থিক ক্ষতি হবে না। বরং হিসাবটি নিরবচ্ছিন্নভাবে চলমান থাকলে গ্রাহক যে ধরনের মুনাফা ও সুবিধা পেতেন, তার সবই বহাল থাকবে। এছাড়া হিসাব পুনঃসচলের ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের খরচ ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। মূলত ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়নে এরই মধ্যে ব্যাংকের সব শাখা ও উপশাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে ভাঙানো বা বন্ধ করা হিসাবগুলোর একটি তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। এই তালিকার ভিত্তিতে সংশ্লিষ্ট গ্রাহকদের মোবাইল ফোন ও ঠিকানায় যোগাযোগ করে ব্যাংক কর্মকর্তারা তাদের হিসাবটি পুনরায় সচল করতে উৎসাহিত করবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর: লেনদেন থাকবে সম্পূর্ণ স্বাভাবিক!

আপডেট সময় ১০:০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬