নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী ‘উত্তর পূর্বধলা সার্বজনীন কালী মন্দির’-এর নবগঠিত পরিচালনা পরিষদ এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা পরিচালনা কমিটির যৌথ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৪ জুলাই) রাত ৯ টায় মন্দির প্রাঙ্গণে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাপক সংখ্যক সনাতন ধর্মাবলম্বীর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান ফকির, ইশতিয়াক আহমেদ বাবু, মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, সমাজসেবক ও ঠিকাদার মোঃ সাখাওয়াত হোসেন খাঁন(পলাশ), সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি মোঃ আব্রাহাম লিংকন, ইসলাম উদ্দিন মেম্বার, মোঃ আবুল কাশেম ও মোঃ আবদুর রউফ মিয়া।
এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেনপূজা উদযাপন ফ্রন্ট পূর্বধলা উপজেলা শাখার আহ্বায়ক বাবু অমিত চন্দ্র দাস, সদস্য সচিব বাবু কাজল সরকার এবং ৭ নং আগিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা বাবু সময় চন্দ্র সরকার ও বাবু সঞ্জয় সম্মানিত।
পরিচিতি সভায় নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে দিকনির্দেশনা প্রদান করেন উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য ও সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য মানসুরা আলম, পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবু তাহের তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ বাবলু আলম তালুকদার, নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র বাবু পিন্টু চন্দ্র সরকার, বাবু রমেন্দ্র পাল, বাবু দীনেশ চন্দ্র চক্রবর্তী, বাবু চন্ডী চরণ দাস, বাবু জীবন কৃষ্ণ দে, বাবু দিলিপ পাল, বাবু বিশ্বজিৎ রায় চৌধুরী, বাবু কাজল চন্দ, হোগলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবু মিল্টন চন্দ্র বণিক, বাবু জীবন চন্দ্র সাহা, পূর্বধলা বাজারের ধান-চাল বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল মোমেন জুয়েল, বাবু নিলয় চক্রবর্তী, বাবু উৎপল সেন, বাবু নিউটন চন্দ্র সরকার, বাবু লিটন সাহা, বাবু গুরু দাস, স্টেশন মাস্টার মোঃ আবদুল মোমেন, মোঃ সিরাজুল ইসলাম মণ্ডল, বাবু পরিতোষ চন্দ্র দাস, অসিত সেন সহ হোগলা বাজারের ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদ-মাদ্রাসার ইমাম-মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করার যে পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়নে কাজ চলছে। পাশাপাশি নানা ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা পূর্বধলায় হিন্দু-মুসলিম আবহমানকাল ধরে একসঙ্গে বড় হয়েছি এবং সম্প্রীতির বন্ধনে একসঙ্গে বাস করছি। কিছুদিন আগেই উপজেলা বিএনপির আহ্বায়ক
আবু তাহের তালুকদারের সার্বিক সহযোগিতায় এই মন্দিরে একটি সৌরবিদ্যুৎ সোলার প্যানেল প্রদান করা হয়েছে। আজ এসে দেখলাম মন্দিরের ভেতরের কিছু অংশ নিচু ও গর্ত হয়ে আছে; দ্রুতই আমরা মাটি ভরাট করে দেওয়ার ব্যবস্থা করব। শুধু এই মন্দিরই নয়, পূর্বধলা উপজেলার সকল মন্দির ও শ্মশানের উন্নয়নে আমরা অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”
অনুষ্ঠানে সদ্য ঘোষিত মন্দির পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ দ্বিজেশ রঞ্জন ভৌমিক (সুমন), সহ-সভাপতি বাবু স্বপন চন্দ্র সরকার এবং সাধারণ সম্পাদক বাবু শৈলেন্দ্র চন্দ্র দাসকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বাবু জ্ঞানেন্দ্র চন্দ্র দাস ও বাবু সুজন চন্দ্র দে। মন্দিরের সার্বিক তত্ত্বাবধানে বাবু গকুল চন্দ্র দাস, বাবু নেপাল চন্দ্র দাস, ও বাবু বাদল বণিক।
একই সাথে আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে উদযাপনের লক্ষ্যে নবগঠিত দুর্গাপূজা পরিচালনা কমিটির সভাপতি বাবু পরিমল চন্দ্র দাস, সহ-সভাপতি বাবু বাদল চন্দ্র সরকার ও বাবু সমর চন্দ্র দাস, সাধারণ সম্পাদক অমল চন্দ্র সরকার এবং কোষাধ্যক্ষ বাবু শ্যামল চন্দ্র কর (সুখন)-এর নেতৃত্বাধীন কমিটির সর্বস্তরের কর্মকর্তাদের পরিচয় প্রদান করা হয়।
পরিচিতি সভায় বক্তারা বলেন, উত্তর পূর্বধলা সার্বজনীন কালী মন্দিরটি এই অঞ্চলের সাম্প্রদায়িক প্রীতি ও সম্প্রীতির এক অনন্য প্রতীক। নবগঠিত দুই কমিটির সম্মিলিত প্রচেষ্টা এবং স্থানীয় সকলের আন্তরিক সহযোগিতায় মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।
উপস্থিত সকলের সর্বাত্মক সমর্থন, পারস্পরিক ঐক্য ও শুভকামনার মধ্য দিয়ে পরিচিতি সভার সফল সমাপ্তি ঘটে।

হারাধন সূত্রধর: পূর্বধলা) নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 

















