ময়মনসিংহ , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য জানিয়েছেন তথ্যমন্ত্রী জুলাই বিপ্লবের মাধ্যমে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন রিজভী ময়মনসিংহের গৌরীপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী শহীদ জিয়া হত্যা: ৪৫ বছর পর গ্রেপ্তার খুনি মোজাফফরের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য ​ঢাকায় আইএলও মহাপরিচালক: দুই দিনের সফরে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা স্ত্রীকে গলা কেটে হত্যা মাদারীপুরে , স্বামী আটক যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬ সীতাকুণ্ডে চীনা তরুণীর ব্রাহ্মণবাড়িয়ায় আগমন: ইসলাম ধর্ম গ্রহণ ও বিয়ে নিয়ে এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

সারাদেশে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় এই প্রথমবারের মতো যুক্ত হয়েছে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ প্রযুক্তি।পরীক্ষাকেন্দ্রগুলোর ভেতরের সিসিটিভি নজরদারির পাশাপাশি এবার কেন্দ্রের বাইরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, শৃঙ্খলা রক্ষা এবং ডিজিটাল রেকর্ড রাখার জন্য এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতা অত্যন্ত ইতিবাচক ও কার্যকর ছিল। এই প্রযুক্তি ব্যবহারে অপরাধপ্রবণ বা বিশৃঙ্খলাকারী ব্যক্তিদের মধ্যে এক ধরনের বাড়তি সতর্কতা ও আইনি ভীতি তৈরি হয়। একই কারণে পরীক্ষাকেন্দ্রেও এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে পুলিশ।

শিক্ষা উপদেষ্টা আ ন ম এহছানুল হক মিলনও এ প্রস্তাবকে স্বাগত জানান। তিনি বলেন, পুলিশের এই আইটি-ভিত্তিক পদক্ষেপটি প্রশংসনীয়। এর মাধ্যমে কেন্দ্রের ভেতরে ও বাইরে দায়িত্ব পালনকারী সরকারি কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবার আরও বেশি সতর্কতা তৈরি হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এসএসসি পরীক্ষায় কেন্দ্রগুলোতে বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরা স্থাপনের পর পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বন বা নকলের ঘটনা প্রায় ৭৮ শতাংশ কমে এসেছে। অতীতের সেই অভাবনীয় সাফল্য ও ইতিবাচক অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই এবার সিসিটিভি নজরদারির সাথে অতিরিক্ত নিরাপত্তা স্তর হিসেবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ যুক্ত করা হয়েছে, যাতে পরীক্ষা আরও বেশি স্বচ্ছ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করা যায়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি এবং মোট পরীক্ষাকেন্দ্র ২ হাজার ৬৯৭টি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন শিক্ষার্থী ১ হাজার ৬২৬টি কেন্দ্রে পরীক্ষা দেবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে অংশ নেবে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে অংশ নেবে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠিত

এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’

আপডেট সময় ১২:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬