ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী হামের টিকায় ডিএনসিসি সফল বলে মন্তব্য করেছেন প্রশাসক নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব জানিয়েছেন তথ্যমন্ত্রী ​আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ ​অসুস্থ শিশু আব্দুল্লাহ’র উন্নত চিকিৎসার জন্য আকুল আবেদন সূর্যগ্রহণের সময় করণীয়: মহানবী (সা.)-এর সুন্নাহ ও বিশেষ আমলসমূহ নিষিদ্ধ হলেও ভারতীয়রা ভিপিএন ব্যবহার করে এখনো আমার গান শোনেন বললেন আতিফ আসলাম নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট অভিযান ট্রাফিক বিভাগের ৩১ পুলিশ সদস্যকে কেএমপি কমিশনারের পুরস্কার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জগন্নাথপুরে জাকজমকপূর্ণ নৌকা বাইচে জনস্রোত, সেমিফাইনাল শেষে স্থগিত ফাইনাল

গ্রামবাংলার শতবর্ষের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬।শনিবার (২৫ জুলাই) উপজেলার বাদাউড়া নদীতে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই নদীর দুই তীরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।নৌকা বাইচ উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থী নদীর পাড়ে জড়ো হন।

প্রতিযোগিতায় বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে মোট ১৮টি নৌকা অংশ নেয়। দিনব্যাপী প্রতিযোগিতায় সেমিফাইনাল পর্যন্ত বাইচ অনুষ্ঠিত হয়। তবে সন্ধ্যা ঘনিয়ে আসায় ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি বলে জানিয়েছে আয়োজক কমিটি।

পরিচালনা কমিটির দায়িত্বে থাকা জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কামাল হোসেন জানান, সেমিফাইনালে ‘ময়ূর পংকি’ নৌকাকে পরাজিত করে ‘রঙিন উড়াল’ নৌকা ফাইনালে ওঠে। অপর সেমিফাইনালে জলপবন জগন্নাথপুর ও ‘দ্বীন মোহাম্মদ নৌকার প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে। হবিবপুর গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে পরবর্তীতে সবার উপস্থিতিতে ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

স্থানীয়রা বলেন নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয় বরং এটি গ্রামবাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি সম্প্রীতি ও সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলার এক অনন্য প্রতীক।এ ধরনের আয়োজনের মাধ্যমে হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো বললেন রিজভী

জগন্নাথপুরে জাকজমকপূর্ণ নৌকা বাইচে জনস্রোত, সেমিফাইনাল শেষে স্থগিত ফাইনাল

আপডেট সময় ০৩:৩৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬