ময়মনসিংহ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত: রাষ্ট্রপতি অনিয়ম রোধে পূর্বধলায় অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ডিমলায় ওজনে কম দেওয়া ও ভুয়া তথ্যের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা খাগড়াছড়িতে পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত: জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কারাগারে মানবিক পরিবেশ নিশ্চিত করার নির্দেশ: নেত্রকোণায় জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শন ও বৃক্ষরোপণ রংপুর পুলিশ কমিশনারের বদলি দুই সপ্তাহ আগেই হয়েছে বললেন পুলিশ হেডকোয়ার্টার্স মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা পাবনা জেলার ফরিদপুর বনওয়ারীনগর ইউনিয়নে কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা: অপরাধ দমনে ডিআইজির কঠোর হুঁশিয়ারি গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর লাগতে পারে জানিয়েছেন ডা. জাহেদ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ডিমলায় ওজনে কম দেওয়া ও ভুয়া তথ্যের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নীলফামারীর ডিমলায় ওজন ও পরিমাপে কম দেওয়া এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) গুণগত মান সনদ নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​গত মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও ডিমলা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানসূত্রে জানা যায়, উপজেলা সদরে অবস্থিত ‘মেসার্স আফতাব ফিলিং স্টেশন’-এ অভিযান পরিচালনার সময় পেট্রোল ও ডিজেল পরিমাপে ব্যাপক কারচুপির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে প্রতি ১০ লিটার পেট্রোলে ১ লিটার ২০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ১৪০ মিলিলিটার করে কম দেওয়া হচ্ছিল। জ্বালানি তেলে এমন প্রতারণার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৯ ও ৪৬ ধারায় ফিলিং স্টেশনটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

একই অভিযানে ডিমলার ডোমার রোডের বামুনিয়া এলাকায় অবস্থিত ‘আদিল অটো মুড়ির মিল’-এ পরিদর্শনের সময় বিএসটিআইয়ের গুণগত মান সনদ রয়েছে বলে ভুয়া ও মিথ্যা তথ্য দেওয়া হয়। এই অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’-এর ৩০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে প্রসিকিউটর পদে দায়িত্ব পালন করেন পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আহসান হাবিব, পরিদর্শক (মেট্রোলজি) মো. নাসির উদ্দিন এবং ফিল্ড অফিসার (সিএম) মো. জুলকারনাইন।

​বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং ওজন ও পরিমাপে সঠিকতা বজায় রাখতে এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত: রাষ্ট্রপতি

ডিমলায় ওজনে কম দেওয়া ও ভুয়া তথ্যের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় ০৯:৫৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬