ময়মনসিংহ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার বলেছেন রাষ্ট্রপতি ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনই দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন আমান আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আত্মসমর্পণের আগে কোনো পলাতক আসামি পাসপোর্টের আবেদন করতে পারে না জানিয়েছেন শিশির মনির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে:স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত নিজে আগাছা কেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক পূর্বধলায় মরহুম আলহাজ্ব মুশতাক আহমেদ’র ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরের পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জমি নিয়ে বিরোধের জেরে কানাইঘাটে পিতা-পুত্রের ওপর প্রতিপক্ষের হামলা, আহত ২, গ্রেফতার ১

কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র গুরুতর আহত হয়েছেন।গত শনিবার দুপুরে (২৫ জুলাই) ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ ৪র্থ খন্ড নয়াগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কানাইঘাট থানায় মামলা হয়েছে এবং পুলিশ আব্দুল করিম নামে একজনকে আটক করেছে।

গুরুতর আহতরা হলেন- বাউরভাগ ৪র্থ খন্ড নয়াগ্রামের বশির আহমদ (৫০) ও তার পুত্র এসএসসি পরীক্ষার্থী আরিফুল হক (১৭)। বশির আহমদ নয়াগ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র।
এজাহার ও স্থানীয় সূত্র জানায়, বাউরভাগ ৪র্থ খন্ড নয়াগ্রামে প্রায় ৫৭ শতক ফসলী জমি নিয়ে বশির আহমদের সাথে প্রতিবেশি আব্দুল করিম গংদের বিরোধ চলছে।গত শনিবার দুপুরে বশির আহমদ ওই জমিতে হাল-চাষ করতে গেলে আব্দুল করিম ও তার দুই পুত্র আবুল বাশার ও বাহার উদ্দিন দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিতভাব তার উপর হামলা চালায়।

এসময় বশির আহমদকে রক্ষা করতে পুত্র আরিফুল হক এগিয়ে আসলে তাকেও বেদড়ক মারধর করা হয়। হামলায় গুরুতর আহত পিতা-পুত্র মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বশির আহমদের স্ত্রী কুলসুমা বেগম বাদী হয়ে ওই দিন রাতে আব্দুল করিম গংদের বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-২১, তাং-২৫/০৭/২০২৬ইং।

বশির আহমদের স্ত্রী কুলসুমা বেগমের দাবি পরিকল্পিতভাবে তার স্বামী ও ছেলের উপর হামলা চালানো হয়েছে। হামলায় বশির আহমদ মাথায় ও ডান হাতে গুরুতর জখম হন। এছাড়া পুত্র আরিফুল হকের বাম হাত ও পায়ের মধ্যে গুরুতর জখম রয়েছে।

গুরুতর আহত বশির আহমদ জানান, মৌরসী সূত্রে মৌখিকভাবে ভাটোয়ারায় এ জমির মালিক হন তিনি। দীর্ঘদিন ধরে এ জমিতে ফসল উৎপাদন করে আসছেন। সম্প্রতি আব্দুল করিম গংরা এ জমি জোরপূর্বভাবে দখলে নিতে চায়। বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে প্রাণনাশের উদ্দেশ্যে এ হামলা করেছে।

এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী

জমি নিয়ে বিরোধের জেরে কানাইঘাটে পিতা-পুত্রের ওপর প্রতিপক্ষের হামলা, আহত ২, গ্রেফতার ১

আপডেট সময় ১০:৩১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬