ময়মনসিংহ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরের ৪ খুনে অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো বলে মন্তব্য করেছেন রিজভী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন জানিয়েছেন আইনমন্ত্রী নওগাঁর পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার পাবনা জেলার সুজানগর উপজেলায় গ্যাসের অনুসন্ধান কার্যক্রমের শুভ সূচনা দুর্গাপুরে ১৯ লাখ টাকার ফেন্সিডিলসহ আটক ১ পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের ঢল রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে ৩২টি ককটেল উদ্ধার, আটক ৪ রাজধানীতে

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর নেতৃত্বে এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ৩২টি তাজা ককটেলসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানকালে আটক করা হয় চারজনকে। পরে বসিলা আর্মি ক্যাম্পে এসব ককটেল নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

গত সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে বসিলা ক্যাম্পে প্রথমে ১৮টি ও পরে ১৪টি—মোট ৩২টি ককটেল নিষ্ক্রিয় করা হয়। ককটেলগুলো স্থানীয়ভাবে তৈরি করা হয়েছিল বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী।

পরে এক ব্রিফিংয়ে ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশের যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র তৈরির উপকরণ ও মাদক উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে প্রথম দফায় তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে সাতটি ধারালো অস্ত্র ও তিনটি স্প্রিন্টার পাওয়া যায়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে জেনেভা ক্যাম্পে আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে একটি বাসার দুটি কক্ষ থেকে একজনকে আটক করা হয় এবং সেখান থেকেই পাওয়া যায় ৩২টি তাজা ককটেল, মার্বেল, গান পাউডার ও বিস্ফোরক তৈরির অন্যান্য সামগ্রী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে ৩২টি ককটেল উদ্ধার, আটক ৪ রাজধানীতে

আপডেট সময় ০৯:২৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫