আজ বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঘটনাটি সংঘটিত হওয়ার পর যৌক্তিক সময়ের মধ্যে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে। রংপুরের ওই ঘটনায় পুলিশ রাতভর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে বলে এর আগে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছিল।
আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে, যাতে তারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হয়।
তিনি আরও বলেন, পুলিশ বাহিনীকে একটি শৃঙ্খলিত ও জনপ্রত্যাশা পূরণে সক্ষম বাহিনীতে রূপান্তর করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি ও কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিত করার কথাও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে।

ডিজিটাল রিপোর্ট 

























