ময়মনসিংহ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের তিন উপজেলায় মোবাইল কোর্টের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশী আটক “অতিথি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অবিনশ্বর আঠারোবাড়ি, ঈশ্বরগঞ্জ ​ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনকালে যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত বান্দরবানে ২০২৭ সালের ইউপি নির্বাচন: প্রথম ধাপে ২১ জানুয়ারি ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকীতে পাঁচ শতাধিক তালবীজ রোপণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী: ব্যবস্থা নেওয়ার দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত: রাষ্ট্রপতি

সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করা ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আজ বুধবার (২৬ আগস্ট) ভোরে ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। প্রায় এক ঘণ্টার অবস্থানকালে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান। জবাবে ভুটানের রাজাও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভকামনা জানান ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক। অন্যদিকে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি।

এ সময় ভুটানের বর্তমান রাজার পিতা রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বাংলাদেশের প্রতি বিশেষ মমত্ববোধ ও শুভকামনার কথাও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।

দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

সাক্ষাতে ভুটানের রাজা তার দূরদর্শী ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এতে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি প্রকল্পটির প্রতি আগ্রহ প্রকাশ করে এর প্রশংসা করেন।

রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক কল্যাণ, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ অঞ্চলের রূপান্তরমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে বাংলাদেশ ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।

সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমানটি সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ভুটানের উদ্দেশে রওনা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের তিন উপজেলায় মোবাইল কোর্টের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত: রাষ্ট্রপতি

আপডেট সময় ১০:১৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬