ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১ পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগম শেরপুরে দুই সহকারী কমিশনার (ভূমি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ত্রিশালের রায়মনিতে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে “চেষ্টা”র কম্বল বিতরণ ময়মনসিংহে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগম

সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি, শ্রদ্ধা ও সেবার পবিত্র আবহে নেত্রকোনার পূর্বধলায় দামোদর মাসের সমাপনী উপলক্ষে বৈষ্ণব সেবা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সর্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দির ও গোবিন্দ মন্দিরের যৌথ উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে ভোগারতী কীর্তন অনুষ্ঠিত ও প্রসাদ বিতরণসহ হাজারো ভক্তের সমাগম ঘটে।

দামোদর মাসের সমাপনী উপলক্ষে আয়োজিত বৈষ্ণব সেবায় পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকা ও দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা অংশগ্রহণ করেন। তাঁরা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বৈষ্ণব সেবা গ্রহণ করেন। ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় ভক্তিময় ও উৎসবমুখর পরিবেশে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তরুণ কুমার রায়, সর্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দিরের সভাপতি সঞ্জিত চন্দ্র কর, সহসভাপতি দীপক রঞ্জন সরকার ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরী। এ ছাড়া গোবিন্দ মন্দিরের সভাপতি লিটন সাহা, সহ সভাপতি রতন চন্দ্র দত্ত, সাধারণ  সম্পাদক উৎপল সেনগুপ্ত, প্রদীপ চন্দ্র দাস ও বিকাশ চন্দ্র ঘোষসহ মন্দিরের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় মন্দিরের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হরিপদ রায় চৌধুরী, হীরেন্দ্রচন্দ্র কর, তরুণ কুমার রায় ও ক্ষিতীশ চন্দ্র সাহাসহ মন্দির কমিটির অন্যান্য সদস্য এবং অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন।

মন্দির কমিটির সদস্য ও ভক্তদের সার্বিক সহযোগিতায় বৈষ্ণব সেবার এ ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়। ভক্তি, সেবা, পারস্পরিক সম্প্রীতি ও মানবকল্যাণের চেতনায় আয়োজিত এ অনুষ্ঠান সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ, উৎসাহ ও ধর্মীয় অনুরাগের সৃষ্টি করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগম

আপডেট সময় ১১:১৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬