ময়মনসিংহ , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুর উপজেলায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ নেত্রকোণার মদনে গরু আনতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন, মুক্তাগাছায় তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে এমপির ঈদ উপহার বিতরণ ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন খড়ে ট্রেনের হুইল স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব বলেছেন রেলমন্ত্রী ইসলামী ব্যাংকসমূহ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনার দাবি কক্সবাজারে আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে গোলাগুলি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পল্লী বিদ্যুৎ কর্মীদের অশোভন আচরণের প্রতিবাদ করায় গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন মাগুরা

মাগুরার শ্রীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের পরিচ্ছন্নতা কর্মীদের অশোভন আচরণের প্রতিবাদ করায় এক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়ে সমালোচনার জন্ম দেয়।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীপুর জোনাল অফিসের পরিচ্ছন্নতা কর্মীরা লাইন সঞ্চালনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছপালা পরিষ্কার অভিযানে নেমেছিলেন। এ সময় তারা গ্রাহক হালিম মোল্লার বাড়ির পাশে থাকা কয়েকটি ফলজ গাছ এমনভাবে কাটতে থাকেন যে গাছগুলো আর বাঁচানো সম্ভব ছিল না।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শামীম হোসেন জানান, ‘পরিচ্ছন্নতা কর্মীকে থাপ্পর মারার ঘটনার পর সংশ্লিষ্ট পরিবারের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। ওই পরিবারকে অফিসে ডাকা হয়েছে। তারা রোববার আলোচনা করতে ইচ্ছুক হয়েছেন। বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসা হলে সংযোগ পুনরায় চালু করা হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলার ফরিদপুর উপজেলায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ

পল্লী বিদ্যুৎ কর্মীদের অশোভন আচরণের প্রতিবাদ করায় গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন মাগুরা

আপডেট সময় ১২:০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫