ময়মনসিংহ , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য জানিয়েছেন তথ্যমন্ত্রী জুলাই বিপ্লবের মাধ্যমে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন রিজভী ময়মনসিংহের গৌরীপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী শহীদ জিয়া হত্যা: ৪৫ বছর পর গ্রেপ্তার খুনি মোজাফফরের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য ​ঢাকায় আইএলও মহাপরিচালক: দুই দিনের সফরে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা স্ত্রীকে গলা কেটে হত্যা মাদারীপুরে , স্বামী আটক যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬ সীতাকুণ্ডে চীনা তরুণীর ব্রাহ্মণবাড়িয়ায় আগমন: ইসলাম ধর্ম গ্রহণ ও বিয়ে নিয়ে এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় অতিরিক্ত বালু বোঝাইয়ের দায়ে ৭ ট্রাকচালককে জরিমানা, কাগজ যাচাই শেষে ছাড়

নেত্রকোণার পূর্বধলায় ধারণক্ষমতার অতিরিক্ত বালু ও পাথর বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার পর জব্দ করা সাতটি ট্রাক ছেড়ে দিয়েছে উপজেলা প্রশাসন। সংগৃহীত বালু ও পাথরের বৈধ কাগজপত্র যাচাই শেষে শনিবার (২৭ জুন) বিকেলে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়।

​এর আগে শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে শ্যামগঞ্জ–বিরিশিরি সড়কের পূর্বধলা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে বালু ও পাথরবোঝাই ওই সাতটি ট্রাক আটক করেছিল পূর্বধলা থানা-পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৮৬ ধারায় অতিরিক্ত বোঝাইয়ের (ওভারলোডিং) দায়ে সাত ট্রাকচালককে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
​দণ্ডপ্রাপ্ত চালকেরা হলেন— ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দিলীপ চন্দ্র গোপ (৫১), নেত্রকোণার দুর্গাপুর উপজেলার শামসুল হক (৪৫), রেজওয়ান মাহমুদ সামী ওরফে লাদেন (২১), সাইদুল ইসলাম (২৮), ওবায়দুল হক (২৪), ইয়াসিন (২২) ও আকিক (১৯)।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অতিরিক্ত বোঝাইয়ের পাশাপাশি ট্রাকে পরিবহণ করা বালু ও পাথর বৈধভাবে উত্তোলন করা হয়েছে কি না, তা যাচাইয়ের জন্য ট্রাকগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে আটকে রাখা হয়েছিল। পরবর্তী সময়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হলে তা যাচাই-বাছাই করে বালু ও পাথরের বৈধতা নিশ্চিত করা হয়।
​সংশ্লিষ্ট সরকারি নথি অনুযায়ী, প্রকাশ্য নিলামের মাধ্যমে একটি প্রতিষ্ঠান বালুর সঙ্গে উপজাত (বাই প্রোডাক্ট) হিসেবে উত্তোলিত নুড়ি পাথর ও সাধারণ পাথর বিক্রির অনুমতি পায়। নিলামের শর্তানুযায়ী সরকারি কোষাগারে নির্ধারিত অর্থ জমা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে এসব পাথর অপসারণের অনুমতি দেওয়া হয়েছিল। ওই নথির ভিত্তিতেই আটকে থাকা ট্রাকগুলোর বালু ও পাথরের বৈধতা নিশ্চিত হওয়া গেছে।
​পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান, অতিরিক্ত বোঝাই করে বালু পরিবহণের দায়ে ট্রাকগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবহণ করা বালু ও পাথরের বৈধতা নিয়ে সন্দেহ থাকায় সেগুলো যাচাইয়ের জন্য আটকে রাখা হয়েছিল। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বৈধ কাগজপত্র পাওয়ার পর শনিবার বিকেলে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়েছে।

​তিনি আরও জানান, অভিযানে পাঁচটি বড় ট্রাককে ২০ হাজার টাকা করে এবং দুটি মিনি ট্রাককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সড়কে অতিরিক্ত বোঝাই যান চলাচল রোধ এবং অবৈধ বালু পরিবহণ বন্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠিত

পূর্বধলায় অতিরিক্ত বালু বোঝাইয়ের দায়ে ৭ ট্রাকচালককে জরিমানা, কাগজ যাচাই শেষে ছাড়

আপডেট সময় ১২:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬