ময়মনসিংহ , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি: নালিতাবাড়ীতে চারজনের ১৪ বছর করে কারাদণ্ড ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী পূর্বধলায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪নেতা কর্মী গ্রেফতার নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও আগ্রহী এডিবি ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, সেবাপ্রত্যাশীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা নেএকোণায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ বাংলাদেশের অপরিকল্পিত নগরায়ন বাড়াচ্ছে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফুটপাত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার লালবাগে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

রাজধানীর লালবাগে ফুটপাত থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে সিআইডির ফরেনসিক সহায়তায় ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ আলাল (৬০)। তাঁর বাড়ি জামালপুর জেলার মেলান্দহ থানার কাজিরপাড়া গ্রামে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ৯৯৯ এ ফোন পেয়ে লালবাগ থানার পুলিশ নবাবগঞ্জ হোসেন উদ্দিন খান ১ম লেন সংলগ্ন বেরিবাঁধ এলাকার পাকা রাস্তার পাশে একটি বটগাছের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. নওশাদ জানান, “সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় ফুটপাথে পড়ে থাকতে দেখি। দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পুলিশ জানায়, প্রাথমিকভাবে মরদেহটি অজ্ঞাত হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। পরে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নির্দেশে বাংলাদেশ পুলিশ সিআইডির ফরেনসিক বিভাগের সহায়তায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

লালবাগ থানার ওসি বিষয়টি তাৎক্ষণিকভাবে জামালপুরের মেলান্দহ থানার ওসিকে অবহিত করেন। পরে যোগাযোগের মাধ্যমে মৃত আলালের পরিবারের সঙ্গে কথা বলা হয়।

খবর পেয়ে মৃতের ছেলে মোহাম্মদ লিমন, ছোট ছেলে মো. ইমনসহ আত্মীয়স্বজন ঢাকায় এসে মরদেহ শনাক্ত করেন।

মৃতের ছেলে লিমন বলেন, “আমার বাবা অনেক দিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে যেতেন, আবার কয়েকদিন পর ফিরে আসতেন। শেষবার ১০-১২ দিন আগে কাউকে কিছু না বলে চলে যান। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। ভেবেছিলাম ফিরে আসবেন, কিন্তু পুলিশের মাধ্যমে জানতে পারলাম বাবা মারা গেছেন।”

পরিবারের নিশ্চিতকরণের পর লালবাগ থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে লালবাগ থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী

ফুটপাত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার লালবাগে

আপডেট সময় ১১:০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫