ময়মনসিংহ , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা : প্রধানমন্ত্রী ময়মনসিংহের গৌরীপুরে পাগলা কুকুরের তাণ্ডব, ১০-১২ জন আহত; জনমনে আতঙ্ক পূর্বধলায় এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামি সাগর গ্রেফতার পূর্বধলায় হাসপাতাল থেকে দালাল চক্রের ৩ সদস্য আটক, জরিমানা ও ৫ নারীর মুচলেকা ঢামেকের ৮০ বছর পূর্তি: শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার অনলাইন জুয়াড়ি জ্বালানি সংকটে বিপর্যস্ত কিউবা: ভেঙে পড়েছে জাতীয় বিদ্যুৎ অবকাঠামো ব্রাজিল সমর্থকদের কাছে ভিনিসিউসের ক্ষমা প্রার্থনা ট্রেনে যাত্রীবেশে ভয়ংকর ছিনতাই: ১১ নারী সদস্য গ্রেপ্তার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই’র আত্মপ্রকাশ

সংযুক্ত আরব আমিরাতে ২০২৫–২৬ সেশনের নির্বাচিত কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন (সিআইপি) সম্মানপ্রাপ্ত ব্যবসায়ীরা দুবাইয়ে একটি বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠা এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে যৌথ বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছেন। এ লক্ষ্য বাস্তবায়নে তারা ‘বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়েছেন।

গতকাল রোববার (২৮ জুন) রাতে দুবাইয়ের একটি অভিজাত রেস্তোরাঁয় সিআইপি ও আবির বাংলাদেশের বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। 

পরে সর্বসম্মতিক্রমে সিআইপি মোহাম্মদ রুবেল হোসেনকে আহ্বায়ক এবং সিআইপি মোহাম্মদ সেলিম উদ্দিনকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
 
অনুষ্ঠানে বক্তব্য দেন এটিএন বাংলার সাবেক এডিটর ও দুনিয়ার গল্প-এর সম্পাদক কেরামতউল্লাহ বিপ্লব, নজরুল ইসলাম সিআইপি, মাহবুবুল আলম সিআইপি, মঞ্জুরুল হক সিআইপি, শামসুজ্জামান সিআইপি, মোহাম্মদ মহিউদ্দিন সিআইপি, মোহাম্মদ ইলিয়াস হোসেন সিআইপি, ব্যবসায়ী রিয়াজুল ইসলাম ফিহান, মাহমুদুল ইসলাম ফেরদৌস, মাইনুল ইসলাম, এনামুল হক এবং সাংবাদিক শিবলী আল সাদিক, সিরাজুল হক, খোরশেদুল আলম জাসেদ ও ফখরুদ্দিন মুন্না।
 
সভায় আগামী এক মাসের মধ্যে ২০২৫–২৬ সালে নির্বাচিত সিআইপিদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন, স্মারক ম্যাগাজিন প্রকাশ, পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন, সিআইপি ও ব্যবসায়ীদের সমন্বয়ে ১০০ জন বিনিয়োগকারীর তালিকা প্রস্তুত এবং বাংলাদেশ সরকারের কাছে যৌথ বিনিয়োগ প্রস্তাবনা পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
 
সভায় উপস্থিত বক্তারা বলেন, প্রবাসী উদ্যোক্তাদের সমন্বিত এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বাংলাদেশে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা : প্রধানমন্ত্রী

বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই’র আত্মপ্রকাশ

আপডেট সময় ১১:১৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬