ময়মনসিংহ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরের ৪ খুনে অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো বলে মন্তব্য করেছেন রিজভী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন জানিয়েছেন আইনমন্ত্রী নওগাঁর পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার পাবনা জেলার সুজানগর উপজেলায় গ্যাসের অনুসন্ধান কার্যক্রমের শুভ সূচনা দুর্গাপুরে ১৯ লাখ টাকার ফেন্সিডিলসহ আটক ১ পাবনায় যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের ঢল রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিরল সীমান্তে আসামিসহ বিপুল পরিমাণ মাদক ও মোটরসাইকেল জব্দ করল বিজিবি

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:২৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরল সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে আসামীসহ ভারতীয় ইয়াবা, মোটরসাইকেল, মোবাইল ফোন, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪২ বিজিবি)। রোববার (০৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ০১ আগস্ট রাত ১১টা ৪০ মিনিটে ৪২ বিজিবির অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি টহল দল বিরল উপজেলার এনায়েতপুর এলাকার সীমান্ত পিলার ৩২২/৩-এস হতে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘সাঁওতালপাড়া’ নামক স্থানে অভিযান চালায়। অভিযানে ২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল এবং ১টি মোবাইল ফোনসহ মোঃ জাফর আলী (৩৪) নামের এক চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃত জাফর আলী বিরল উপজেলার ধর্মপুর গ্রামের মোঃ সোনার আলীর ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাকে জব্দকৃত মালামালসহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে একই রাতে (০১ আগস্ট) রাত ১০টা ৫০ মিনিটে ভান্ডারা বিওপির বিজিবি সদস্যরা মেইন পিলার ৩২৭ হতে ৬০০ গজ ভেতরে ‘মানপাড়া’ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

তাছাড়া, ০২ আগস্ট রাত ১২টা ৩০ মিনিটে ডুংডুগী বিওপির অপর একটি টহল দল সীমান্ত পিলার ৩২৫/৫-এস হতে ৪০০ গজ ভেতরে ‘কটিয়ামোড় দক্ষিণ গোবিন্দপুর’ নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪১ বোতল দেশি মদ জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ২,৫৬,৩০০ (দুই লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশত) টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনি প্রক্রিয়া শেষ করার পাশাপাশি পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর ও জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিরল সীমান্তে আসামিসহ বিপুল পরিমাণ মাদক ও মোটরসাইকেল জব্দ করল বিজিবি

আপডেট সময় ১০:২৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬