ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​বিশ্বকাপ নিয়ে চাঞ্চল্যকর দাবি: এবার ট্রফি কার ঘরে? জানালেন সেই তান্ত্রিক

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

‘কালো জাদু’ করে বেশ ‘সুনাম’ অর্জন করেছেন তিনি। চলতি বিশ্বকাপেও নাকি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে ‘বোতলবন্দি’ করে ফেলেছিলেন। ঘানার সেই স্বঘোষিত ‘তান্ত্রিক’ এবার এমন এক দাবি করলেন, যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার রোনালদোভক্তের মুখে হাসি ফুটিয়ে তুলতে বাধ্য। নানা কোয়াকু বনসাম, ঘানার ওই বিখ্যাত ওঝা বলছেন, ‘এবারের বিশ্বকাপ রোনালদোর।’ অধরা মাধুরী ছুঁয়ে ফেলতে আর অপেক্ষা করতে হবে না বিশ্ব ফুটবলে সর্বকালের অন্যতম সেরা তারকাকে।

ব্রিটিশ ও আফ্রিকান কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে কোয়াকু বনসাম বলেন, ‘এই বিশ্বকাপ রোনালদোর। আমি দেখে নিয়েছি ট্রফিটা ওর হাতেই উঠছে।’

নিজের দাবি অনুযায়ী, ঘানার প্রত্যন্ত এক গ্রামের ‘কোফি অ্যান্ড কোফি’ আশ্রম থেকে তিনি অলৌকিক শক্তি অর্জন করেছেন এবং সেই শক্তির জোরেই নাকি তিনি ঝাড়ফুঁক করে প্রতিপক্ষের খেলোয়াড়দের ক্ষতি করতে পারেন। যদিও তার এসব দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক বা বিশ্বাসযোগ্য প্রমাণ কখনো উপস্থাপিত হয়নি।

কোয়াকু বলেন, ‘আধ্যাত্মিক জগতে ইতিমধ্যেই পর্তুগাল বিশ্বকাপ জিতে নিয়েছে। আর আমি সেটা দেখেও ফেলেছি। রোনালদোর অপেক্ষা এবার শেষ হতে চলেছে।’

উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপকে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে ধরা হচ্ছে। তাই বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকা এবার শিরোপার স্বপ্ন পূরণ করতে পারবেন কি না, সেদিকেই নজর ফুটবলপ্রেমীদের। কোয়াকুর এই ভবিষ্যদ্বাণী যদি রোনালদো ভক্তরা শোনেন, তাহলে হয়তো বলবেন, কোয়াকুর মুখে ফুলচন্দন পড়ুক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

​বিশ্বকাপ নিয়ে চাঞ্চল্যকর দাবি: এবার ট্রফি কার ঘরে? জানালেন সেই তান্ত্রিক

আপডেট সময় ১২:৪৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬