ময়মনসিংহ , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সন্ধ্যা ৬টার মধ্যে ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস, নৌযান চলাচলে সতর্কবার্তা সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’ বলেছেন নাহিদ ইসলাম রামিসা হত্যা: ফাঁসির দড়িতে সোহেল রানা ও স্বপ্না আক্তার ময়মনসিংহের গৌরীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্রামে শোকের ছায়া ​রামিসা হত্যা: জবানবন্দিতে উঠে এল নির্যাতনের লোমহর্ষক বর্ণনা এত প্রকল্প হয়, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার প্রকল্প হয় না বলেছেন ফখরুল এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে বললেন রাশেদ খাঁন সংবিধান সংস্কার যা হওয়ার হয়ে গেছে, এখন কেবল সংশোধন হবে জানিয়েছেন চিফ হুইপ ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকসহ কংস নদের বেইলি ব্রিজ ধস, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন জনভোগান্তি দূর করতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করল পূর্বধলা বিএনপি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ‘ন্যাক্কারজনক’: ফারুকী

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাকে সরাসরি ‘ন্যাক্কারজনক’ বলে অভিহিত করেছেন।

গত শনিবার (৩ জানুয়ারি) রাতে ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আইপিএলে মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন‍্যাক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব‍্যথিত হয়েছেন।”

ফারুকী মনে করছেন, ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগের সঙ্গে বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি এমন আচরণের যোগসূত্র থাকতে পারে। এ প্রসঙ্গে তিনি লেখেন, “গত কিছুদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ জানিয়েছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কিনা, সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে।”

একই সঙ্গে তিনি ভবিষ্যতে ভারতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট ও ফুটবল দলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন।

মোস্তাফিজকে আইপিএলে নিরাপত্তা দিতে না পারলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল কতটা নিরাপদ থাকবে—এই প্রশ্ন তুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন, যেন আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়।

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ রয়েছে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।

ক্রীড়া উপদেষ্টা আগামী মার্চ–মে মাসে অনুষ্ঠেয় আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করার বিষয়েও সংশ্লিষ্ট উপদেষ্টাকে অবহিত করেছেন। একই অবস্থান তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে জানাবেন বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যা ৬টার মধ্যে ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস, নৌযান চলাচলে সতর্কবার্তা

বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ‘ন্যাক্কারজনক’: ফারুকী

আপডেট সময় ০৯:৫৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬