ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোণায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।গত শনিবার (২৫ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসন ও নেত্রকোণা পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সরকারি নির্দেশনার আলোকে দেশব্যাপী প্রতি গত শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির মূল লক্ষ্য হলো মশার প্রজননস্থল ধ্বংস করা, ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি কমানো এবং জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 


















