ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম এক স্থানে ডিলার পয়েন্ট, অন্য স্থানে গুদাম: পীরগঞ্জে সার কিনতে গিয়ে চরম ভোগান্তিতে কৃষকরা কেরানীগঞ্জে ৬০ পুরিয়া হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার সীমান্তে বিজিবির কঠোর অভিযান: উদ্ধার ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টর যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি ময়মনসিংহের গৌরীপুরে গুজিখার কেরামতিয়া মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া অধিদপ্তর
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বুলবুল-ফাহিমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অঙ্গনে পরিণত হয়েছে ঢাকা বিভাগ। একসময় ধারণা করা হচ্ছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদে নির্বাচিত হয়ে যাবেন জাতীয় দলের সাবেক দুই তারকা ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল সমীকরণ।

আপিলে টিকে গেছেন তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। ফলে ভোটযুদ্ধ এড়াতে পারছেন না বুলবুল ও ফাহিম, এখন লড়াই করেই বোর্ডে জায়গা করে নিতে হবে তাদের।

গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হবেন দুজন পরিচালক। সেই দুই আসনের জন্য এখন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে সরকারের সমর্থনপুষ্ট প্যানেলের সম্ভাব্য সভাপতি প্রার্থী বুলবুল, হাই প্রোফাইল ফাহিম এবং রেদুয়ানের মধ্যে। ফলে শেষ পর্যন্ত কারা নির্বাচিত হন, সেটিই এখন সবচেয়ে বড় কৌতূহল।

উল্লেখ্য, সমর্থনকারী কাউন্সিলরের স্বাক্ষরে অসঙ্গতি থাকায় প্রথমে রেদুয়ানের মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন। তবে সোমবার আপিলের পর মঙ্গলবার শুনানিতে বৈধ ঘোষণা করা হয় তার প্রার্থিতা। ফলে ভোটার নম্বর ১৬ হিসেবে তিনি এখন আনুষ্ঠানিক প্রার্থী। একইভাবে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলমও আপিলে বৈধতা ফিরে পেয়েছেন।

সব মিলিয়ে, ঢাকা বিভাগে নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। যেখানে বুলবুল-ফাহিমের একক আধিপত্যের আশা ভেস্তে দিয়ে রেদুয়ানের বৈধতা লড়াইটাকে করে তুলেছে জমজমাট। এখন নজর সেদিকেই—ভোটের বৈতরণী পেরিয়ে শেষ পর্যন্ত কারা জায়গা করে নেন বিসিবির নতুন বোর্ডে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম

বুলবুল-ফাহিমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না

আপডেট সময় ১২:০২:২২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫