ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সীমান্তে বিজিবির কঠোর অভিযান: উদ্ধার ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টর যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি ময়মনসিংহের গৌরীপুরে গুজিখার কেরামতিয়া মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া অধিদপ্তর নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে কাজ করার মতো একটি শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছে:সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন শিক্ষানীতি নয়, ২০১০ সালের নীতি অনুসরণ করেই প্রাথমিক শিক্ষায় আসছে সংস্কার:ববি হাজ্জাজ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তোলার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি।

২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি উপজেলার বিভিন্ন এলাকায় যুব উন্নয়ন ও সামাজিক সচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। পরে ২০২২ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয় থেকে নিবন্ধন লাভ করে সংগঠনটি।

প্রতিষ্ঠার শুরু থেকেই বেকার যুবক-যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করছে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি। গরু মোটাতাজাকরণ, গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, সেলাই, নকশিকাঁথা তৈরি কুটির শিল্প  ও কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এর পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, বিভিন্ন দিবস পালন, দুর্যোগকালে সহায়তা, ঈদ উপহার ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।

সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি হারাধন সূত্রধর বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও কর্মমুখী প্রশিক্ষণ ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার চেষ্টা থাকবে।”

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তারা বলেন, যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ এলাকার উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিতে সহায়ক। ভবিষ্যতেও সংগঠনটির উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা তাদের।

সমিতির সংশ্লিষ্টরা জানান, উপজেলা ও জেলা যুব উন্নয়ন কার্যালয়ের আর্থিক ও সার্বিক সহযোগিতা পাওয়া গেলে প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে। এতে পূর্বধলার আরও বেশি যুবক-যুবতী দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন।

স্থানীয়দের মতে, যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করার পাশাপাশি সামাজিক সচেতনতা ও মানবিক সহায়তা কার্যক্রমে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিজিবির কঠোর অভিযান: উদ্ধার ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টর

যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি

আপডেট সময় ১১:৪৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬