ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জগন্নাথপুরে জাকজমকপূর্ণ নৌকা বাইচে জনস্রোত, সেমিফাইনাল শেষে স্থগিত ফাইনাল ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতু: ১০ বছর ধরে ‘ঝুঁকিপূর্ণ’, জোড়াতালিতে চলছে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বাই সাইকেলে ঘুরে ক্রাচে ভর করে পত্রিকা বিলি করে পূর্বধলার কাশেম এইচএসসির স্থগিত পরীক্ষা: অংশ নিতে যা করতে হবে শিক্ষার্থীদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ: শুরু হলো নতুন দায়িত্ব পালন অপেক্ষার অবসান? জেনে নিন কবে প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের ফল বাংলাদেশিরা ভিসা ছাড়াই এশিয়ার যে ৬ দেশে ভ্রমণ করতে পারবেন পূর্বধলায় কালী মন্দিরের দুই কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত; সম্প্রীতি ও উন্নয়নের বার্তা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​ভারতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১২ শিশুসহ ১৪ জনের মৃত্যু

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৩২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে একটি তিনতলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ শিশুসহ অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার (২২ জুন) দুপুরে শহরের আলীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ ও আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। মর্মান্তিক এ ঘটনার পর একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

আগুন ও প্রচণ্ড ধোঁয়া থেকে প্রাণ বাঁচাতে ঘটনার সময় বেশ কয়েকজন শৌচাগারে আশ্রয় নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলেন। পরে উদ্ধারকারীরা সেখান থেকেই তাদের মৃতদেহ উদ্ধার করেন। উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, নিহতদের মধ্যে প্রায় এক ডজন শিশু রয়েছে। বিষয়টিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে তিনি সরকার ভুক্তভোগী পরিবারগুলোর পাশে আছে বলে আশ্বস্ত করেছেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, তিনতলা ওই ভবনের নিচতলায় একটি পোষা প্রাণীর দোকান ছিল এবং ওপরের তলায় গ্রাফিকস অ্যানিমেশন প্রশিক্ষণকেন্দ্র ও লাইব্রেরি পরিচালিত হতো। ভবনের মালিক হিসেবে বীরেন্দ্র শুক্লা নামের এক ব্যক্তির নাম জানা গেছে। তার ছেলে অখিলেশ শুক্লা সেখানে গ্রাফিকস সেন্টারটি চালাতেন। ঘটনার পর থেকেই তারা দুজন পলাতক রয়েছেন। পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালিয়েও কাউকে পায়নি। ভবনটিতে আর কী ধরনের ব্যবসায়িক কার্যক্রম চলত, তা খতিয়ে দেখছেন কর্মকর্তারা।

আগুন নিয়ন্ত্রণে ও আটকে পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করেছে। ওপরের তলায় পৌঁছাতে উদ্ধারকারীরা হাইড্রোলিক প্ল্যাটফর্ম ব্যবহার করেন। আমান নামের স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, ভবনটি থেকে ধোঁয়া বের হতে দেখে তারা ছুটে যান এবং ৫-৬ জনকে উদ্ধার করতে সক্ষম হন। আগুন লাগার পর আতঙ্কিত হয়ে একজনকে ভবন থেকে লাফ দিতেও দেখেছেন তিনি।

এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অগ্নিকাণ্ডের ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধারকাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

​ভারতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১২ শিশুসহ ১৪ জনের মৃত্যু

আপডেট সময় ১০:৩২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬