ময়মনসিংহ , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১/১১ তে তারেক রহমানকে ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছিল বললেন চিফ প্রসিকিউটর গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী বলেছেন রিজভী মিয়ানমার সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক সামাজিক অপরাধ প্রতিরোধে কেন্দুয়ায় আলোচনা সভা: সবাইকে নিয়ে নিরাপদ সমাজ গড়ার আহ্বান নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক একটি চিঠিই বদলে দিল ৫ম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের জীবনের শাস্তির বদলে সাভারের ওসি পদে মেহেরপুরের সাবেক কর্মকর্তা, ক্ষোভে ফেটে পড়েছে মেহেরপুরবাসী দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের হীরক জয়ন্তী: পুনর্মিলনী নিবন্ধনের আনুষ্ঠানিক উদ্বোধন পূর্বধলায় কেন্দ্রীয় মন্দিরের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: পরিচিতি সভায় দায়িত্ব হস্তান্তর
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে যেন কোনো ঘটনা না ঘটে, ব্যবস্থা নিচ্ছি’:স্বরাষ্ট্র উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:১০:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে যেন কোনো ধরনের ঘটনা না ঘটতে পারে এজন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে রয়েছেন, তিনি সার্বিক বিষয় দেখছেন।

আজ সোমবার দুপুরে রমনায় ডিএমপির পাঁচটি থানার প্রসাশনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খাগড়াছড়িতে একটা মহল ঘোলাটে করার চেষ্টা করছে। দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চলছে। এই উৎসব শান্তিপূর্ণভাবে করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু একটা মহল চেষ্টা করছে এই উৎসবটা যেন ভালোভাবে না হয়। একটা মহলই খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপরে থেকে ফায়ার (গুলি) করছে। এ হাতিয়ারগুলো (অস্ত্র) অনেক সময় বাইরে থেকে আসছে। আমি অবশ্য সেই দেশের নাম বলতে চাই না, তবে সাংবাদিক ভাই সেই দেশের নাম বলে দিয়েছেন। এটার প্রতিহত করতে হলে সবার সাহায্য-সহযোগিতা দরকার হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করে। রাস্তা-ঘাট অবরোধ করে যেন কেউ বন্ধ না করে। পূজা যেন নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য সবার সহযোগিতা দরকার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১/১১ তে তারেক রহমানকে ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছিল বললেন চিফ প্রসিকিউটর

‘ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে যেন কোনো ঘটনা না ঘটে, ব্যবস্থা নিচ্ছি’:স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০২:১০:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫