ময়মনসিংহ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাগুরার চাঞ্চল্যকর আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় সোমবার নটরডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার কলাবাগানে নিজ বাসা থেকে স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই বিচারকদের জন্য কঠোর নির্দেশনা: কোনো ধরনের বাণিজ্যিক কোচিংয়ে যুক্ত হওয়া যাবে না চট্টগ্রাম ডুবলে হাঁটু পানিতে শুটিংয়ের নাটক আর দেখতে চাই না জানিয়েছেন সারজিস টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী গ্রেফতার সুনামগঞ্জে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা: রক্তযোদ্ধা ও আনসার সদস্য উজ্জ্বল হোসেন নিহত লবণাক্ত অঞ্চলে সুপেয় পানির স্বস্তি: শ্যামনগরে ৩১৭ পরিবার পাচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক মেয়েদের জন্য ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত সর্বজনীন উপবৃত্তি চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর নরসিংদীতে যৌথ অভিযানে ৪৪ লাখ টাকার গাঁজা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার কলাবাগানে নিজ বাসা থেকে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।

গত সোমবার (২৪ আগস্ট) সকালে কলাবাগানের ১৮৮ গ্রিন রোডের বাসা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, ‘ধীরেন্দ্র কুমার রায়ের মেয়ে তাকে বাসায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালি রায় একটি স্কুলের শিক্ষিকা। সকালে তিনি কর্মস্থলে চলে যান। এ সময় মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। মেয়ের ঘুমের মধ্যেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগুরার চাঞ্চল্যকর আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় সোমবার

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার কলাবাগানে নিজ বাসা থেকে

আপডেট সময় ১১:২৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬