ময়মনসিংহ , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য জানিয়েছেন তথ্যমন্ত্রী জুলাই বিপ্লবের মাধ্যমে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন রিজভী ময়মনসিংহের গৌরীপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী শহীদ জিয়া হত্যা: ৪৫ বছর পর গ্রেপ্তার খুনি মোজাফফরের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য ​ঢাকায় আইএলও মহাপরিচালক: দুই দিনের সফরে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা স্ত্রীকে গলা কেটে হত্যা মাদারীপুরে , স্বামী আটক যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬ সীতাকুণ্ডে চীনা তরুণীর ব্রাহ্মণবাড়িয়ায় আগমন: ইসলাম ধর্ম গ্রহণ ও বিয়ে নিয়ে এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতা: বিশ্বকাপের মূল মঞ্চ থেকে বঞ্চিত আফ্রিকার সেরা রেফারি

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:১৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

২০২৬ ফিফা বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করতে আমেরিকায় এসেছিলেন আফ্রিকার সেরা রেফারি ওমর আরতান। কিন্তু দেশটিতে ঢুকতে পারেননি তিনি। গত শনিবার দক্ষিণ ফ্লোরিডায় পৌঁছানোর পর তাকে ফিরিয়ে দেওয়া হয়।

আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আরতানকে ‘যাচাই-বাছাই সংক্রান্ত উদ্বেগের কারণে অগ্রহণযোগ্য বলে বিবেচনা করা হয়েছে এবং প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।’ তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরতান ফিফার ৫২ জন বিশ্বকাপ রেফারির তালিকায় ছিলেন। তিনি বিশ্বকাপে ম্যাচ পরিচালনাকারী প্রথম সোমালি রেফারি হতেন।

শুধু আরতান নন, এই বিশ্বকাপে ইরানের জাতীয় দলকেও ভিসা সমস্যার কারণে মেক্সিকোতে থাকতে হচ্ছে। খেলার জন্য আমেরিকায় আসতে পারলেও খেলা শেষে তাদের আবার মেক্সিকোতে ফিরে যেতে হবে। দলের কিছু কর্মকর্তা আমেরিকার ভিসাই পাননি।

এদিকে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার বিরোধিতা করেছেন। বিশ্বকাপ চলাকালে নিউইয়র্কে অভিবাসন ও শুল্ক প্রয়োগ বিভাগের (আইসিই) এজেন্ট বাড়ানোর পরিকল্পনাকে তিনি প্রত্যাখ্যান করেন।

মামদানি সামাজিক মাধ্যমে লেখেন, ‘অভিবাসীরা ছাড়া ফুটবলের অস্তিত্ব থাকত না। অভিবাসীরা এই খেলায় অংশ নেন, কোচিং করেন, মাঠে কাজ করেন, গ্যালারি ভরান এবং বিশ্বকাপের মতো উৎসব সম্ভব করে তোলেন। আমেরিকার পুরুষ জাতীয় দলের ছয়জন খেলোয়াড় অভিবাসী।’

তিনি আরও লেখেন, ‘আমরা আইসিই বা অন্য কাউকে আমাদের সম্প্রদায়ে ভয় ছড়াতে দেব না — বিশেষ করে এই মুহূর্তে। বিশ্ব যখন আমাদের শহরে আসছে, আমরা গর্বের সঙ্গে আমাদের অভিবাসী প্রতিবেশীদের পাশে দাঁড়াব এবং এই আক্রমণকে প্রত্যাখ্যান করব — এটি আসলে আমাদের বিভক্ত করার চেষ্টা।’

এর আগে এ বছর মোগাদিশুতে আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে আরতান বলেছিলেন, সোমালিয়ার কষ্ট ও অস্থিরতার মধ্যেও ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে জায়গা পাওয়া তার জন্য ‘সম্মানের বিষয়’।

তিনি বলেন, ‘রেফারি হিসেবে হার মানা চলে না। একটি লক্ষ্য থাকতে হয়। আমার এই লক্ষ্য ছিল, তবে কাজটা সহজ ছিল না।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতা: বিশ্বকাপের মূল মঞ্চ থেকে বঞ্চিত আফ্রিকার সেরা রেফারি

আপডেট সময় ১০:১৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬