ময়মনসিংহ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি অসত্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড ​শহীদ দিবসের মঞ্চ ভাঙচুরের ঘটনায় তোলপাড়: রাতভর পাহারা দিয়ে পরিস্থিতি সামাল দিলেন মমতা মামলা নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে বলেছেন আইনমন্ত্রী দক্ষিণাঞ্চলের দুই পদযাত্রার সময়সূচিতে পরিবর্তন আনল এনসিপি হজযাত্রীদের বিমানভাড়া কমছে:ধর্মমন্ত্রী ​সড়ক দুর্ঘটনা রোধে বড় লক্ষ্য: প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার বাংলাদেশের ​আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা: সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার টাকা দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কত? ​পুলিশকে ফাঁকি দিয়ে আদালত চত্বর থেকে হাতকড়া খুলেই চম্পট দিল ডাকাত মুসলিম মায়ের অদম্য সংগ্রাম আর ত্যাগের ফলেই আজকের তারকা লামিনে ইয়ামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​মেসি ছাড়া দেশে ফেরা আর্জেন্টিনা! লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা বিশ্বচ্যাম্পিয়নদের

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৩০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বিশ্বকাপের ফাইনাল হারের হতাশ নিয়েই দেশে ফিরেছে আর্জেন্টিনা দল। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় আলবিসেলেস্তেদের চার্টার্ড বিমানটি এজেইজা বিমানবন্দরে অবতরণ করে।

শিরোপা ধরে রাখার মিশন ব্যর্থ হলেও আর্জেন্টিনা দলের জন্য ভালোবাসায় কোনো কমতি রাখেননি সমর্থকেরা। রাজধানী বুয়েনস এইরিসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে লাল গালিচা, অর্কেস্ট্রার সুর আর হাজারো ভক্তের উপস্থিতিতে বরণ করে নেওয়া হয় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের।বিমান থেকে একে একে নামেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া, প্রধান কোচ লিওনেল স্কালোনি, কোচিং স্টাফ এবং ১৯ জন ফুটবলার। তবে সেই বহরে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। তার সঙ্গে আরও কয়েকজন ফুটবলার নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ায় দেশে ফেরেননি।

বিশ্বকাপ জিততে না পারায় এবার বিজয় উৎসবের কোনো আয়োজন ছিল না। তবু বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে শহরের পথে যাত্রা করেন স্কালোনির শিষ্যরা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সমর্থকেরা হাত নেড়ে এবং স্লোগান দিয়ে ফুটবলারদের অভিনন্দন জানান। খেলোয়াড়েরাও হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন।

সমর্থকদের এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পুরো টুর্নামেন্টজুড়ে দর্শকদের যে সমর্থন দল পেয়েছে, তা ছিল অসাধারণ। যেকোনো পরিস্থিতিতে দলের পাশে থাকার জন্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি অসত্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড

​মেসি ছাড়া দেশে ফেরা আর্জেন্টিনা! লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা বিশ্বচ্যাম্পিয়নদের

আপডেট সময় ১০:৩০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬