ময়মনসিংহ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ীতে নিখোঁজ দুই কিশোরের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান: এক সপ্তাহে ফেরত পাঠানো হলো ১৩,৭২৪ জন নেত্রকোণায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৪ মাদকসেবীকে কারাদণ্ড, জব্দ সাড়ে সাত বস্তা পলিথিন ইতিহাস চর্চার মাধ্যমে ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখতে হবে: নজরুল বিশ্ববিদ্যালয়ে বাউবি উপাচার্য বিশেষ অভিযানে ব্যাটারিচালিত অটোরিকশাসহ ১,৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: বিজয়নগর থানা পুলিশ শান্তিগঞ্জে চালকসহ আটক ১: প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা ও গাড়ি জব্দ নেত্রকোণায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত: ভূমিসেবা দ্রুত ও হয়রানিমুক্ত করার নির্দেশ গোপালগঞ্জে এস এ পরিবহনে বড় অঙ্কের মাদক ব্যবসা: ম্যানেজার গ্রেফতার মেধাবী ও নীতিবান নাগরিক তৈরিতে শিবিরের ভূমিকা অপরিসীম: শার্শায় সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আজীজুর রহমান ​পূর্বধলা সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সখিপুরে সাংবাদিক লাঞ্ছনা মামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার

টাঙ্গাইলের সখিপুরে সাংবাদিক নজরুল ইসলাম নাহিদের ওপর হামলা ও চাঁদাবাজির মামলার প্রধান আসামি ফজলুল হক বাচ্চুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংবাদিকের ওপর হামলা ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় র‍্যাব-১৪-এর টাঙ্গাইল ক্যাম্পের একটি দল ফজলুল হক বাচ্চুকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, সখিপুরে জমি কেনার পর থেকেই ফজলুল হক বাচ্চু সাংবাদিক নজরুল ইসলাম নাহিদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা না দেওয়ায় গত ১২ জুলাই তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় সাংবাদিক নাহিদ বাদী হয়ে সখিপুর থানায় একটি মামলা করেন।

এর আগে গত ১৯ জুলাই সখিপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাংবাদিক নজরুল ইসলাম নাহিদ অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হামলা করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন। মামলার কয়েক দিনের মাথায় প্রধান আসামিকে গ্রেপ্তার করল র‍্যাব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে নিখোঁজ দুই কিশোরের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার

সখিপুরে সাংবাদিক লাঞ্ছনা মামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬