ময়মনসিংহ , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাকিব আল হাসান টি-২০তে ৪৫ বার ম্যাচসেরা , ওপরে মাত্র তিনজন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

সময়ের সঙ্গে অনেকটাই ম্লান হয়েছে বলের ধার আর ব্যাটের ভার। সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের পারফরম্যান্সে ধারাবাহিকতা কম, ভাটার টানই চোখে পড়ে বেশি। তবু ক্যারিয়ারের এই পড়ন্ত বেলায়ও মাঝেমধ্যে তিনি বুঝিয়ে দেন, অভিজ্ঞতা কখনো হাল ছাড়ে না। আইএল টি–টোয়েন্টিতে এমআই এমিরেটসের জার্সিতে রোববার ঠিক তেমনই এক অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচের পার্থক্য গড়ে দিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ম্যাচে বল হাতে ছিলেন দুর্দান্ত। চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। পরে ব্যাট হাতে অপরাজিত থেকে করেন ১৭ রান। তার এই অবদানের ওপর ভর করেই জয়ের পথে এগোয় এমআই এমিরেটস। ম্যাচ শেষে ৩৮ বছর বয়সী সাকিব পান ম্যাচ–সেরার স্বী

টি–টোয়েন্টি ক্রিকেটে এটি সাকিবের ৪৫তম ম্যাচ–সেরা পুরস্কার। এই অর্জনে তিনি জায়গা করে নিলেন রাশিদ খান ও অ্যালেক্স হেলসের পাশে। হেলস ৫২৪ ম্যাচ খেলে ৪৫ বার এবং রাশিদ ৫০৪ ম্যাচ খেলে ম্যাচ–সেরা হয়েছেন ৪৫ বার। তুলনামূলকভাবে কম ম্যাচ খেলেই এই মাইলফলকে পৌঁছেছেন সাকিব—তার লেগেছে ৪৬৫ ম্যাচ।

টি–টোয়েন্টিতে এই তিনজনের চেয়ে বেশি বার ম্যাচ–সেরা হয়েছেন কেবল তিন ক্রিকেটার। যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে আছেন কাইরন পোলার্ড ও গ্লেন ম্যাক্সওয়েল। পোলার্ড ৭২৮ ম্যাচে ৪৮ বার এবং ম্যাক্সওয়েল ৪৮৯ ম্যাচে ৪৮ বার ম্যাচ–সেরা হয়েছেন। তবে সবার ওপরে অনেকটাই আলাদা অবস্থানে রয়েছেন ক্রিস গেইল। ‘ইউনিভার্স বস’ খ্যাত এই ক্যারিবীয় ব্যাটার ৪৬৩ ম্যাচ খেলেই জিতেছেন ৬০টি ম্যাচ–সেরার পুরস্কার।

এরপরের সাতটি টি–টোয়েন্টির মধ্যে পাঁচ ম্যাচেই ছিলেন উইকেটশূন্য, বাকি দুই ম্যাচে পান মাত্র একটি করে উইকেট। সেই নিষ্প্রভ ধার কাটিয়ে আইএল টি–টোয়েন্টির এই ম্যাচে আবারও নিজের অভিজ্ঞতার ছাপ রাখলেন সাকিব আল হাসান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাকিব আল হাসান টি-২০তে ৪৫ বার ম্যাচসেরা , ওপরে মাত্র তিনজন

আপডেট সময় ১২:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫