ময়মনসিংহ , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন আইনমন্ত্রী দেশে অর্ধশত কোটি টাকার মালিক মাত্র ১৫ জন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার বলেছেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা পার্টি সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা সরকার রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন শিবির সভাপতি সাদ্দাম মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ: ভারতের রাজপথে এখন জেন-জি প্রজন্মের উত্তাল আন্দোলন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সিলেটে ট্রাক আটকে মহাসড়ক অবরোধ, বিজিবির ফাঁকা গুলি

সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে পাথর পরিবহনের অভিযোগে একটি ট্রাক আটকের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সতর্কতামূলক ফাঁকা গুলি ছুঁেড় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে প্রশাসনের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়। শুক্রবার সকাল ৭টার দিকে জৈন্তাপুরের শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (৩ জুলাই) সকালে শ্রীপুর খড়মপুর এলাকায় টহল অভিযানে চারটি অবৈধ পাথরবোঝাই ট্রাক জব্দ করে বিজিবি। কয়েক ঘণ্টা পর ট্রাকগুলো স্থানীয় ক্যাম্পে নেওয়ার পথে গুচ্ছ গ্রাম এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা জোরপূর্বক তিন ট্রাক থেকে পাথর আনলোড করে। এসময় আনলোড করা একটি ট্রাক দ্রæত ঘটনাস্থল ত্যাগ করার সময় গুচ্ছগ্রাম সড়কের মুখে ট্রাকটি আটক করে বিজিবি। এ ঘটনার জেরে উত্তেজিত শ্রমিকরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন। তাদের অভিযোগ, ট্রাকচালককে শারীরিকভাবে মারধর করেছে বিজিবি এবং ফাঁকা গুলি ছুড়েছে।

৪৮ বিজিবির অধিনায়ক জানান, ঘটনাস্থলে শ্রমিকদের সংখ্যা অনেক বেশি ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিজিবি সদস্যদের নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শটগান থেকে এক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়। প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় ঘটনাস্থলে গিয়ে স্থানীয় শ্রমিক, পরিবহন শ্রমিক, পাথর ব্যবসায়ী, স্থানীয় চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। পরে সুষ্ঠু সমাধানের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

এদিকে অবৈধভাবে পাথর পরিবহনের অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ট্রাকটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন

সিলেটে ট্রাক আটকে মহাসড়ক অবরোধ, বিজিবির ফাঁকা গুলি

আপডেট সময় ১০:০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬