ময়মনসিংহ , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা : প্রধানমন্ত্রী ময়মনসিংহের গৌরীপুরে পাগলা কুকুরের তাণ্ডব, ১০-১২ জন আহত; জনমনে আতঙ্ক পূর্বধলায় এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামি সাগর গ্রেফতার পূর্বধলায় হাসপাতাল থেকে দালাল চক্রের ৩ সদস্য আটক, জরিমানা ও ৫ নারীর মুচলেকা ঢামেকের ৮০ বছর পূর্তি: শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার অনলাইন জুয়াড়ি জ্বালানি সংকটে বিপর্যস্ত কিউবা: ভেঙে পড়েছে জাতীয় বিদ্যুৎ অবকাঠামো ব্রাজিল সমর্থকদের কাছে ভিনিসিউসের ক্ষমা প্রার্থনা ট্রেনে যাত্রীবেশে ভয়ংকর ছিনতাই: ১১ নারী সদস্য গ্রেপ্তার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সিলেটে হাম-রুবেলায় মৃত্যু বেড়ে ৭৬, আক্রান্ত ৩৩০

সিলেট বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে হাম ও রুবেলা রোগীর সংখ্যা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত বিভাগজুড়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম ও রুবেলা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ জেলায়। একই সময়ে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের মধ্যে মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (২১ জুন) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সর্বশেষ হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন-২০২৬ থেকে এসব তথ্য জানা যায়।সুনামগঞ্জে সর্বোচ্চ আক্রান্ত স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া ৩৩০ জন রোগীর মধ্যে সুনামগঞ্জে আক্রান্ত হয়েছেন ১৭৮ জন। এ ছাড়া সিলেট জেলায় ১০৭ জন, হবিগঞ্জে ২৯ জন এবং মৌলভীবাজারে ১৬ রোগী শনাক্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন।গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি মোট ৮৪ জন।

এ দিকে বিভাগজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ এবং অন্যান্য হাসপাতালে চারজন। বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে মোট ২৬১ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালভিত্তিক রোগীর সংখ্যা:

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৪ জন,শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬২ জন ও
অন্যান্য হাসপাতালে ১১৫ জন।

ছয় মাসে ৭৬ জনের  মৃত্যু

চলতি বছরে এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও রুবেলা আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের মধ্যে মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব নিশ্চিত হাম রোগে মৃত্যু চারজন,সন্দেহজনক হাম রোগে মৃত্যু ৭২ জন।
 
অপরদিকে জেলাভিত্তিক মৃত্যুর চিত্র সুনামগঞ্জ ৩১ জন, সিলেটে ২৯, মৌলভীবাজার ১০, হবিগঞ্জে ছয়জন; মোট জেলাভিত্তিক মৃতের সংখ্যা ৭৬ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু নেই। তবে কিছুটা স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কোথাও হাম বা রুবেলায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এদিকে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান সময় সংবাদকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ নজরদারি জোরদার করেছে। একইসঙ্গে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং টিকাদান কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা : প্রধানমন্ত্রী

সিলেটে হাম-রুবেলায় মৃত্যু বেড়ে ৭৬, আক্রান্ত ৩৩০

আপডেট সময় ১২:৪৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬