ময়মনসিংহ , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’—স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব এলাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নতুন দায়িত্বে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত হচ্ছে শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে স্থবির রাজশাহী, বন্ধ অভ্যন্তরীণ সব রুটের বাস সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পূর্ণ নম্বর দেওয়া হবে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৩১টি স্বর্ণের বারসহ খন্দকার মাহবুবুল হক ও মো. আনিস আটক

যশোরে ০৭ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ০৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণ ও ০১টি প্রাইভেট কারসহ ০২ জন আসামী আটক করেছে যশোের ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদস্যরা।

গত শনিবার (২০জুন) ২ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহল দল গোপন তথ্যের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ১নং গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার তল্লাশী করে ৭,১৩,৪৫,৩৯৫/- টাকা মূল্যের ০৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বারসহ ০২জন আসামীকে আটক করতে সক্ষম হয়। উক্ত আটককৃত ব্যক্তিদের নিকট হতে স্বর্ণের বার ছাড়াও ৫৪,৫০,০০০/- টাকা মূল্যের ০১টি প্রাইভেট কার, ৩৬,০০০/- টাকা মূল্যের ০৩টি মোবাইল এবং নগদ ৪,৮১৫/- টাকা পাওয়া যায়।

উদ্ধারকৃত স্বর্ণের বার গুলি বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা BAJUS হতে নিরিক্ষনের মাধ্যমে খাঁটি স্বর্ণ বলে নিশ্চত করা হয়। উক্ত স্বর্ণের বারসহ, প্রাইভেট কার, মোবাইল এবং নগদ টাকা এর সর্বমোট বাজার মূল্য ৭,৬৮,৩৬,২১০/- (সাত কোটি আটষট্টি লক্ষ ছত্রিশ হাজার দুইশত দশ) টাকা।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে সড়ক পথে ঢাকা হতে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।

আটককৃত ব্যক্তিদের নাম- খন্দকার মাহাবুবুল হক (৪৫), পিতাঃ মৃত মজিবুর রহমান, গ্রাম-খাসিআল, ডাকঘর-খাসিআল, থানা-নড়াগাতি, জেলা-নড়াইল ও মোঃ আনিস (৩৬), পিতাঃ মোঃ সানু মিয়া, গ্রাম-বালিয়া ভেকুটিয়া, ডাকঘর-বড় ভেকুটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর।
আটককৃত আসামী ও স্বর্ণ যশোর কোতয়ালী থানা হয়ে যশোর ট্রেজারীতে জমাকরনের প্রক্রিয়া চলমান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

৩১টি স্বর্ণের বারসহ খন্দকার মাহবুবুল হক ও মো. আনিস আটক

আপডেট সময় ১০:০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬