ময়মনসিংহ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ীতে নিখোঁজ দুই কিশোরের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান: এক সপ্তাহে ফেরত পাঠানো হলো ১৩,৭২৪ জন নেত্রকোণায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৪ মাদকসেবীকে কারাদণ্ড, জব্দ সাড়ে সাত বস্তা পলিথিন ইতিহাস চর্চার মাধ্যমে ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখতে হবে: নজরুল বিশ্ববিদ্যালয়ে বাউবি উপাচার্য বিশেষ অভিযানে ব্যাটারিচালিত অটোরিকশাসহ ১,৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: বিজয়নগর থানা পুলিশ শান্তিগঞ্জে চালকসহ আটক ১: প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা ও গাড়ি জব্দ নেত্রকোণায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত: ভূমিসেবা দ্রুত ও হয়রানিমুক্ত করার নির্দেশ গোপালগঞ্জে এস এ পরিবহনে বড় অঙ্কের মাদক ব্যবসা: ম্যানেজার গ্রেফতার মেধাবী ও নীতিবান নাগরিক তৈরিতে শিবিরের ভূমিকা অপরিসীম: শার্শায় সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আজীজুর রহমান ​পূর্বধলা সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৬৪ বিজিবি’র বড় সফলতা: চোরাকারবারিরা পালালেও উদ্ধার ৬০ হাজার ইয়াবা

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুইজন সন্দেহভাজন চোরাকারবারী ইয়াবাভর্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

আজ শনিবার (১ আগস্ট) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গত শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী ডেইলপাড়া চেকপোস্টের উত্তর পাশে বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন।একপর্যায়ে চোরাকারবারীরা তাদের বহন করা একটি পলিথিনের ব্যাগ ফেলে দ্রুত ডেইলপাড়া গ্রামের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে খাকী রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী ছয়টি প্যাকেটে মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।অভিযান শেষে আশপাশের এলাকায় দীর্ঘ সময় তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

একই সঙ্গে পলাতক চোরাকারবারীদের গ্রেপ্তারে চিরুনি অভিযান পরিচালনা করা হলেও তাদের আটক করা সম্ভব হয়নি।উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”তিনি আরও জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে নিখোঁজ দুই কিশোরের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার

৬৪ বিজিবি’র বড় সফলতা: চোরাকারবারিরা পালালেও উদ্ধার ৬০ হাজার ইয়াবা

আপডেট সময় ০৩:০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬