ময়মনসিংহ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশী আটক “অতিথি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অবিনশ্বর আঠারোবাড়ি, ঈশ্বরগঞ্জ ​ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনকালে যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত বান্দরবানে ২০২৭ সালের ইউপি নির্বাচন: প্রথম ধাপে ২১ জানুয়ারি ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকীতে পাঁচ শতাধিক তালবীজ রোপণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী: ব্যবস্থা নেওয়ার দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি কটিয়াদীতে রবি মৌসুমে ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

“অতিথি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অবিনশ্বর আঠারোবাড়ি, ঈশ্বরগঞ্জ

১৯২৬ সাল। ১৭ ই ফেব্রুয়ারি ।১০০ বছর আগে। কয়লার ধ্রুম্রকুণ্ডলীতে নীল আকাশ সাদা কালো রঙিন করিয়া ট্রেন থামিলো।স্টেশনে সমবেত লোকজন অধির অপেক্ষার শেষে পুষ্প বৃষ্টির মধ্যে বরণ করিয়া নিয়েছিলেন মহামান্য অতিথিকে। অতিথি সমভিব্যহারে লইয়া যাওয়া হইল। জমিদার বাড়ির অতিথি শালায়। রাজসিক সংবর্ধনা জানানো হইল।

বিশেষ প্রীতি হইলেন অতিথি। নব আনন্দে জাগিয়া উঠলেন চারদিক। তখন ফাল্গুন ।যতদূর চোখ যায় আকাশ রঙিন। লাল, গোলাপি, হলুদাভ শিমুল ফুল আর ফুলের শোভ। বসন্ত রঙিন। প্রকৃতি অতিথিকে আবেগ মথিত করিয়া তুলিল। তাহার শুভাগমনে জমিদার বাড়িতে যেন বসন্ত উৎসব লাগিয়াছে।

সালঙ্করা রমনীগণ অপরূপ সাজিয়া অতিথির জন্য নানা আয়োজন সম্মানের ব্যতিব্যস্ত। তাহাদের চিত্ত চাঞ্চল্য আর নূপুর, নিষ্কন, ঘোমটার ভিতর দিয়া সচকিত লাজুক অথবা পুলকিত চাহনি অতিথির মন পছন্দ হইল। ভোজসভা শেষে অতিথিকে বাড়ির উঠানে উজ্জ্বল চন্দ্রলোকের নিচে বসানো হইল। সত্যি সেদিন ছিল মোহনীয় রাত্রি। নাতিশীতোষ্ণ।

মৃদুমন্দ বাতাসে শীতের রোমাঞ্চ। অতীতের সম্মানে আয়োজন করা হলো বাউল রজনীর। বাউল বাতামে ভাসিয়া চলিল। লুকায়িত সংস্কৃতির বিমুগ্ধ উপাখ্যান। অতিথি বিস্ময়বিমুগ্ধ ।কাইলেন: এইখানে না আসিলে আমার হৃদয়ে অপূর্ণতা থাকিতো। এইখানে আসিয়া আপনাদের সান্নিধ্য পাইয়া কি যে বড় ভালো লাগিল তাহা ভাষায় বুঝাইতে পারিবনা ।

শুধু এইটুকু বলিব সংস্কৃতি ও সভ্যতার সমৃদ্ধ পীঠস্থান এই ঐতিহ্যবাহী জনপথ আঠারোবাড়ি। এইখানকার মানুষজন, তাহাদের জীবনযাত্রা আমাকে অভিভূত করিয়াছে ।আমি সবিশেষ আপনাদের কথা, এই ঈশ্বরগঞ্জের কথা, আঠারোবারির কথা মনে রাখিব।

সেই অতিথি পরদিন আঠারোবাড়ি হইতে বিদায় লইলেন বটে তবু তাহার স্মৃতি ,কথা ইতিহাস হইয়া থাকিল। সেই স্মৃতি কথা লিপিবদ্ধ রহিয়েছে শান্তিনিকেতনে, বিশ্বভারতীয় গ্রাম্যদর্শন বিষয়ক রচনাবলীতে। তৎকালে অমৃতবাজার পত্রিকায় আঠারোবাড়ির সেই অতিথিকে প্রদত্ত সংবর্ধনার সংবাদ বিবরণী প্রকাশিত হইয়াছিল ।সেই অতিথি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

“অতিথি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অবিনশ্বর আঠারোবাড়ি, ঈশ্বরগঞ্জ

আপডেট সময় ০১:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬