শেরপুরে কর্মসংস্থান সৃষ্টি ও যুবসমাজের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’-তে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে, যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এবং কেয়ার বাংলাদেশ (CARE Bangladesh)-এর আয়োজনে Economic Acceleration and Resilience for NEET (EARN) প্রকল্পের আওতায় ‘Inception Workshop, Sherpur’ অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।শেরপুর সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলার মোট ৬ হাজার ৫৮০ জন সুবিধাভোগীকে লক্ষ্য করে আয়োজিত এ কর্মশালায় কারিগরি দক্ষতা প্রশিক্ষণ, সমন্বিত দক্ষতা ও কর্মসংস্থান চক্র সৃষ্টি, SEB ও EDT প্রশিক্ষণ, শ্রমবাজারের চাহিদা নিরূপণ এবং ট্রেড ম্যাপিংসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসব কার্যক্রম যথাযথ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে বাস্তবায়নের মাধ্যমে প্রকল্পের সুবিধাভোগীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কেয়ার বাংলাদেশ (CARE Bangladesh)-এর প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

স্টাফ রিপোর্টার 


















