লিওনেল মেসির গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছিল আলবিসেলেস্তেরা। তবে বিরতির পর গোল শোধ করে কেপ ভার্দে। এরপর নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল হয়নি। ফলে অতিরিক্ত সময়ে গড়িয়েছে ম্যাচ। আর অতিরিক্ত সময়ের শুরুতেই গোলের দেখা পেয়েছে আর্জেন্টিনা।
মায়ামির হার্ড রক স্টেডিয়াম ম্যাচের শুরুতে ইতিবাচক বার্তা দেয় কেপ ভার্দে। প্রথম ১০ মিনিট আর্জেন্টিনাকে কোনো সুযোগ দেয়নি তারা। এতে গোল ছাড়াই হাইড্রেশন ব্রেকে যায় আলবিসেলেস্তেরা।
এটি বিশ্বকাপে সব মিলিয়ে মেসির ২০তম গোল। আর চলতি বিশ্বকাপে ৭ম। আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
ম্যাচের ৬৩ মিনিটে লিওনেল মেসি একেবারে একা গোলমুখে ছুটে গিয়েছিলেন। গোলের দারুণ সুযোগও তৈরি হয়েছিল তার সামনে। কিন্তু কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া অসাধারণ ক্ষিপ্রতায় মেসির শট ঠেকিয়ে দেন দুর্দান্ত এক সেভে।
এরপর আরও একবার মেসিকে হতাশ করেন ভোজিনিয়া। ৭৩ মিনিটে নেওয়া ফ্রি-কিক বুদ্ধিদীপ্তভাবে আটকে দেন। শেষ পর্যন্ত ১-১ সমতায় থেকে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ করে দু’দল।
এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ৯৩ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণ থেকে গোল করেন লিসান্দ্রো মার্টিনেজ। এতে আবারও লিড পায় আর্জেন্টিনা।

ডিজিটাল ডেস্ক 






















