ময়মনসিংহ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না জানিয়েছেন ববি হাজ্জাজ প্রশাসনিক রদবদল: ডিএমপির তিন থানার দায়িত্বে নতুন ওসি, বদলি হয়েছেন ৬ পুলিশ পরিদর্শক ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি রবিউল ও তার সহযোগী গ্রেপ্তার ছেলে কনের বাড়িতে, প্রেমিকার হানায় বিয়ে পণ্ড: রাতে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার বাগেরহাটে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে তিন দিনের অবস্থান কর্মসূচি সংকটে সিরাজগঞ্জের রান্ধুনীবাড়ির ঐতিহ্যবাহী কাদা-মাটির শিল্প নেত্রকোণাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৫ বছর পর চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা মানবতার অনন্য দৃষ্টান্ত: তিন প্রতিভাবান প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অভিনব পদ্ধতিতে গ্যাস চুরি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় তিতাস গ্যাসের মিটারে বিশেষ ধরণের চুম্বক বসিয়ে অভিনব পদ্ধতিতে বিপুল পরিমাণ গ্যাস চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সত্যতা পেয়ে কারখানাটির গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ মিটার জব্দ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ রোববার (২৬ এপ্রিল) সকালে সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবআইল এলাকায় মেসার্স প্যাটার্ণ ফিনিশিং মিলস নামে ডাইং কারখানায় এই অভিযান পরিচালিত হয়।অভিযানের নেতৃত্ব দেন তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মঞ্জুর আজিজ মোহন।

তিনি জানান, প্রতিষ্ঠনটি তাদের গ্যাসের মিটারে বিশেষ চুম্বক স্থাপন করে টেম্পারিংয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে গ্যাস চুরি করছে। প্রতি ঘণ্টায় অন্তত ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি করে আসছিল প্রতিষ্ঠানটি। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।আজিজ মোহন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। এসময় অভিযোগের সতত্যা পাওয়া গেলে প্রতিষ্ঠানটির গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন ও মিটার খুলে জব্দ করা হয়। তবে মালিকপক্ষের কাউকে না পাওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা বা আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। গ্যাস চুরির সর্বমোট হিসেব যাচাই বাছাই করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আর্থিক জরিমানা ও মামলা করা হবে।
 
অভিযানে আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড এর ফতুল্লা জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ, জরুরি ব্যাবস্থাপক শাহ এমদাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

অভিনব পদ্ধতিতে গ্যাস চুরি

আপডেট সময় ০২:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬