ময়মনসিংহ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মোংলায় এক দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু জানিয়েছেন শিক্ষামন্ত্রী জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আখতারুজ্জামান ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের শার্শায় গোগা সীমান্তে বিজিবির অভিযান: ৪৮৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আপিল বিভাগের সিদ্ধান্ত প্রত্যাখ্যান আন্দোলনকারীদের

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ৩১১ বার পড়া হয়েছে

মাটি ও মানুষ ডেস্ক:

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। বুধবার (১০ জুলাই) বেলা ১১টায় আপিল বিভাগে শুনানি শেষে এ রায় দেন আদালত। তবে এ রায় প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘আমরা কোন ঝুলন্ত সিদ্ধান্ত মানছি না, আমাদের এক দফা দাবি- সংসদে আইন পাস করে সরকরি চাকরির সকল গ্রেডে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম (সর্বোচ্চ ৫ শতাংশ) কোটা রেখে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। এ দাবি নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ না পূরণ করা হবে পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে।
এদিকে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির জন্য মিছিল শুরু হয়। বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে মিছিল শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছায়।

আন্দোলনকারী ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে। রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক গুলিস্তানের জিপিও মোড়ও অবরোধ নিয়েছেন শিক্ষার্থীরা। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ওঠা ও নামার র‍্যাম্পও অবরোধ করে রাখা হয়েছে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেছেন আগারগাঁও মোড়। মহাখালীতে রেলপথ ও সড়কপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার

আপিল বিভাগের সিদ্ধান্ত প্রত্যাখ্যান আন্দোলনকারীদের

আপডেট সময় ১২:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪