ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমলেও বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম দুই সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভায় উঠছে নবম বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইউটিউব থেকে কোকা-কোলার বিজ্ঞাপন সরিয়ে ফেলা হলো

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

অনলাইন নিউজ-

বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা বিশ্ব প্রতিবাদে মুখর। সেই প্রভাব পড়েছে বাংলাদেশেও। বাংলাদেশে ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কট করে চলেছে সাধারণ জনগণ।এরই পরিপ্রেক্ষিতে কোকা-কোলা বাংলাদেশের একটি বিতর্কিত বিজ্ঞাপন আরো তোলপাড় ফেলে দিয়েছে মানুষের মাঝে। সাধারন মানুষের মুখে উঠে আসছে একটি শব্দ, ‘বয়কট।’কোকা-কোলা বয়কটের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েছেন কোমলপানীয় ব্র্যান্ড কোকা-কোলাসহ যে-সব মডেল এ বিজ্ঞাপনটিতে অভিনয় করেছেন তারাও। অনেকে কোকা-কোলা বয়কটের পাশাপাশি অভিনয়শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন।

এইসব আলোচনা-সমালোচনার মাঝে কোকা-কোলা তাদের ইউটিউব চ্যানেল থেকে বিতর্কিত বিজ্ঞাপনের ভিডিওটি সরিয়ে নিয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে তাদের ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে দেখা যায় বিজ্ঞাপনের ভিডিওটি চ্যানেলে নেই। তবে ভিডিও সরিয়ে নেওয়ার বিষয়ে কোকা-কোলা কর্তৃপক্ষ অফিশিয়ালি কোনো বক্তব্য দেয়নি।এ বিজ্ঞাপনে মডেল হিসেবে ছিলেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছেন কোমলপানীয় ব্র্যান্ড কোকা-কোলাসহ যে-সব মডেল এ বিজ্ঞাপনটিতে অভিনয় করেছেন। অনেকে কোকা-কোলা বয়কটের পাশাপাশি অভিনয়শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন।

ইউটিউব থেকে কোকা-কোলার বিজ্ঞাপন সরিয়ে ফেলা হলো

সাধারণ জনগণ অভিনয়শিল্পীদের বয়কটের হুমকি দেওয়ার পরে শরাফ আহমেদ জীবনও শিমুল শর্মা বিজ্ঞাপনে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন। শরাফ আহমেদ জীবন বলেন, ‘আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত।ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি।’এদিকে শিমুল শর্মা বলেন, ‘আমি মাত্র আমার জীবনের পথচলা শুরু করেছি, আমার এই পথচলায় ভুল ত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভ কামনায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা

ইউটিউব থেকে কোকা-কোলার বিজ্ঞাপন সরিয়ে ফেলা হলো

আপডেট সময় ০৫:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪