ময়মনসিংহ , শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাইকোর্টে খারিজ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে করা রিট রামিসার বাবা অমূলক কিছু বলেননি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  ৪৪তম বিসিএস। সেই তালিকা থেকেই ১০১ জন নন-ক্যাডার প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরেও বাতিল! গাঙ্গিনাপাড়ের ঐতিহাসিক ওয়াটার টাওয়ারের নিচে টয়লেট নির্মাণের পরিকল্পনা, উদ্বেগ প্রকাশ সচেতন নাগরিকদের ! চুয়াডাঙ্গায় কামারপল্লীতে দম ফেলার ফুসরত নেই: তৈরিতে ব্যস্ততা, লাভের খাতায় হতাশা আসন্ন আগিয়া ইউপি নির্বাচন: ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে উদ্যোক্তা সমর চন্দ্র সরকার ​টানা তিন দফা কমার পর দেশে বাড়ল স্বর্ণের দাম, নতুন ভরি কত ? প্রকাশিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধাতালিকা: জেনে নিন দেখার নিয়ম শুভেন্দুর নতুন নির্দেশ: রাজ্যের মাদরাসাগুলোতে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’ গান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এখনও ইচ্ছে হলে পাবলিক বাসে উঠি, টং দোকানে চা খাই বললেন আফরান নিশো

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০২:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে মডেলিং ও নাটকের পর  ‍রূপালি পর্দায়ও সাফল্য দেখিয়েছেন। ইতোমধ্যে তার অভিনীত ‘সুড়ঙ্গ’ এবং ‘দাগি’ সিনেমা বেশ সাড়া পেয়েছে দর্শকের মাঝে, তারাও চাচ্ছেন অভিনেতাকে নিয়মিত সিনেমায় দেখতে। তাই এখন সিনেমায় বেশি মনোযোগ দিচ্ছেন অভিনেতা।

তবে শুধু পর্দাতেই নয়, ভক্তদের কাছে তার সাধারণ জীবনযাপনও বেশ প্রশংসিত। আর তা নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খোলেন আফরান নিশো। সেখানে তার সরল জীবন যাপনের কথা অকপটে জানান অভিনেতা।

আফরান নিশো আরও বলেন, ‘হিরো বা পারফর্মার বলে আলাদা হাইপ নিতে হবে, সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকতে হবে এবং প্রটোকল নিয়ে বের হতে হবে এগুলো মিথ মনে হয়। আমার কাছে এগুলো অপ্রয়োজনীয় এবং অপচয় লাগে। কেউ যদি ছবি তুলে কাছে চলে আসে, না চাইলে তাহলে বলতে হবে আমি খুব টায়ার্ড এখন ছবি তুলতে পারছি না বা যে কাজে এসেছি আমাকে সেই কাজে সহযোগিতা করেন। আমি মনে করি, যারা আমার ফ্যান-ফলোয়ার্স তাদের সঙ্গে আমার এই বোঝাপড়া রয়েছে। আমি সবসময় চাই, মানুষ হিসেবে আমি সাধারণ থাকি কিন্তু আমার কাজগুলো অসাধারণ হয়ে উঠুক তাহলে হয়তো অসাধারণ পার্সোনালিটি নিয়ে দীর্ঘদিন মানুষের মাঝে বেঁচে থাকতে পারবো।’

এদিকে আফরান নিশো অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘আঁকা’ ৪ সেপ্টেম্বর হইচইতে মুক্তি পেতে যাচ্ছে। এতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন নাবিলা। ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত এই সিরিজটি নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার, যা দর্শকদের মাঝে সিরিজটি দেখার আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাইকোর্টে খারিজ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে করা রিট

এখনও ইচ্ছে হলে পাবলিক বাসে উঠি, টং দোকানে চা খাই বললেন আফরান নিশো

আপডেট সময় ০২:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫