ময়মনসিংহ , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাইবান্ধায় ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ১ বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা ​যশোরে ভৈরব নদ পরিষ্কারে তরুণ চিকিৎসক ডা. ঊষার মানবিক উদ্যোগ: প্রশাসনের নীরবতা ও নাগরিক প্রশ্ন জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবি-পুলিশের যৌথ অভিযান: ১৩০ কেজি প্রত্নতাত্ত্বিক পাথরসহ আটক ১ পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার পূর্বধলা বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন ধামইরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সূর্য পূজা অনুষ্ঠিত শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এবারের নির্বাচন ১৪, ১৮ ও ২৪’র মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ বললেন গোলাম পরওয়ার

এবারের নির্বাচন যদি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো হয়, তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার জিরো পয়েন্টের পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘নিরপেক্ষ থাকুন, স্বচ্ছ নির্বাচন দিন, সব প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করুন।’

তিনি দাবি করেন, ‘নতুন প্রজন্মের মধ্য থেকেই পরিবর্তনের ধারা শুরু হয়েছে।’

নির্বাচনে ‘কালো টাকার প্রভাব’ বন্ধের আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘যারা শত কোটি টাকা খরচ করে নমিনেশন নিচ্ছে, তাদের উদ্দেশ্য সৎ নয়; তারা নির্বাচিত হলে দুর্নীতি বাড়বে।’

জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা গুটুদিয়া, ডুমুরিয়া, খর্ণিয়া, চুকনগরসহ বিভিন্ন এলাকা ঘুরে শিরোমণি শহীদ মিনার চত্বরে শেষ হয়। পথজুড়ে গ্রামবাসীরা হাত নেড়ে পরওয়ারকে শুভেচ্ছা জানান, আর নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

পথসভায় সভাপতিত্ব করেন হরিণটানা থানা আমীর জি এম আব্দুল গফুর। বক্তব্য দেন খুলনা-১ আসনের প্রার্থী মাওলানা আবু ইউসুফ, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

এবারের নির্বাচন ১৪, ১৮ ও ২৪’র মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ বললেন গোলাম পরওয়ার

আপডেট সময় ০১:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫