ময়মনসিংহ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না জানিয়েছেন ববি হাজ্জাজ প্রশাসনিক রদবদল: ডিএমপির তিন থানার দায়িত্বে নতুন ওসি, বদলি হয়েছেন ৬ পুলিশ পরিদর্শক ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি রবিউল ও তার সহযোগী গ্রেপ্তার ছেলে কনের বাড়িতে, প্রেমিকার হানায় বিয়ে পণ্ড: রাতে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার বাগেরহাটে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে তিন দিনের অবস্থান কর্মসূচি সংকটে সিরাজগঞ্জের রান্ধুনীবাড়ির ঐতিহ্যবাহী কাদা-মাটির শিল্প নেত্রকোণাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৫ বছর পর চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা মানবতার অনন্য দৃষ্টান্ত: তিন প্রতিভাবান প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল যেভাবে জানবেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ বৃহস্পতিবার। দুপুর ২টা থেকে যেকোনো মোবাইলে এসএমএস, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবে শিক্ষার্থীরা। এই ফল প্রকাশের মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া ১৯ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হবে।

আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে সাংবাদিকদের কাছে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে।

যেভাবে জানা যাবে ফল

ওয়েবসাইট : পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠানকেও ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে হবে।

এসএমএস : নির্ধারিত শর্ট কোড ১৬২২২-তে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকায় ফল পাওয়া যাবে না।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে ফলাফল পেতে, পরীক্ষার্থীদের লিখতে হবে—SSC (স্পেস) বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (স্পেস) রোল নম্বর (স্পেস) বছর। এরপর ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

যেমন ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে—SSC Dha 12345 2025। তারপর ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।

ফল পুনর্নিরীক্ষণের সুযোগ

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। দাখিল পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল এক লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল যেভাবে জানবেন

আপডেট সময় ১০:৫৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫