ময়মনসিংহ , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​টঙ্গীতে মর্মান্তিক ঘটনা: ঘরে মিলল ছেলের লাশ, রেললাইনে বাবার অর্থনৈতিক গতি বাড়াতে একনেকের দশম বৈঠক, নেতৃত্বে প্রধানমন্ত্রী ‘ইনস্ট্যান্ট কফি’র মতো দ্রুত ফল চায় আজকের তরুণরা: শিক্ষামন্ত্রী সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ব্যর্থ টাস্কফোর্স কমিটি রক্তাক্ত কলম্বিয়া: মহাসড়কে বোমা বিস্ফোরণে ঝরল ১৪ প্রাণ ট্রাম্পের প্রেস সচিবের বিস্ফোরক মন্তব্য: ‘আজ রাতে কিছু গুলি ছোড়া হবে’ যুক্তরাষ্ট্রের অবরোধ অমান্য: আরব সাগর থেকে ইরানি জাহাজ জব্দ করল সেন্টকম সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মারা গেছেন সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ: অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প এসএসসির প্রশ্নফাঁসের সংবাদ ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঐকমত্য কমিশনের সংসদে নারীর মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিতের আহ্বান

নারীর মর্যাদা ও সম্মান রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘সমতা ও মর্যাদার ভিত্তিতে নারীকে সম্মানিত করা কেবল নৈতিক দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের অপরিহার্য কর্তব্য। রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় নারীর সম্মানজনক অংশগ্রহণ নিশ্চিত না করলে উন্নয়নও পূর্ণতা পাবে না।’

সোমবার (১৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংলাপ সভায় এসব কথা বলেন তিনি। ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের ধারাবাহিক ১৩তম দিনের এই বৈঠকে অংশ নেয় দেশের বিভিন্ন রাজনৈতিক দল। আলোচনা প্রধানত ঘুরপাক খায় সংসদে নারীর সংরক্ষিত আসন ও দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠনের প্রস্তাবকে ঘিরে।

আলোচনার সূচনায় অধ্যাপক রীয়াজ স্মরণ করিয়ে দেন এক বছর আগের ১৪ জুলাইয়ের ঘটনাপ্রবাহ, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা অপমানের প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। তিনি বলেন, ‘যে সমাজ নারীদের দমন করে, সেই সমাজই ধীরে ধীরে পিছিয়ে পড়ে। নারীর সম্ভাবনা, মর্যাদা ও অংশগ্রহণের পথ উন্মুক্ত করলেই রাষ্ট্র এগিয়ে যাবে।’

তিনি আরও জানান, দেশের রাজনৈতিক সংস্কারে নারীর মর্যাদাসম্পন্ন ভূমিকা নিশ্চিত করতে সচেষ্ট ঐকমত্য কমিশন। নারী প্রতিনিধিত্ব কেবল সংখ্যা নয়—তা হতে হবে কার্যকর ও গঠনমূলক। তাই সংসদে নারীর যথার্থ ও সম্মানজনক অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায়, সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​টঙ্গীতে মর্মান্তিক ঘটনা: ঘরে মিলল ছেলের লাশ, রেললাইনে বাবার

ঐকমত্য কমিশনের সংসদে নারীর মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিতের আহ্বান

আপডেট সময় ০২:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫