শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ সমতার ভিত্তিতে বন্ধুত্ব করতে চায়, বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আজ বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ শুরু থেকেই বলেছে বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সকল দেশের সঙ্গে সম্পর্ক করতে চায়। আমাদের প্রধানমন্ত্রী সকল দেশের সঙ্গে সার্বভৌম রক্ষার ভিত্তিতে সম্পর্ক রাখবেন। তিনি সব দেশে যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রন জানাবো।
রিজভি আরও বলেন, যদি কোন দেশের আমন্ত্রনে কোন শর্ত থাকে, তাহলে সেই শর্ত দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়। বন্ধুত্ব হলে প্রত্যেকের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিশ্বাস করতে হবে।

ডিজিটাল রিপোর্ট 


















